উদ্দীপকে উল্লিখিত [গণিত] দ্বারা কোন ব্যাংককে নির্দেশ করা হয়েছে? উক্ত ব্যাংকের কার্যাবলি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত [গণিত] দ্বারা বাণিজ্যিক ব্যাংককে নির্দেশ করা হয়েছে। নিচে বাণিজ্যিক ব্যাংকের কার্যাবলি ব্যাখ্যা করা হলো- ১. বাণিজ্যিক ব্যাংক তিন ধরনের আমানত গ্রহণ করে। যথা- i. চলতি আমানত, ii. স্থায়ী আমানত ও iii. সঞ্চয়ী আমানত। ২. আমানতকৃত অর্থের একটি নির্দিষ্ট অর্থ ব্যাংক জমা রেখে বাকি অর্থ ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সুদের বিপরীতে ঋণ দেওয়া হয়। ৩. সহজ বিনিময় মাধ্যম সৃষ্টি করে। যেমন- চেক, ব্যাংক ড্রাফট, ই-পেমেন্ট, হুন্ডি ইত্যাদি। ৪. দেশীয় ও বৈদেশিক বাণিজ্যে ঋণ সহায়তা করে এবং পরামর্শ প্রদান করে। এতে বাণিজ্য সহজ হয়। ৫. বাণিজ্যিক ব্যাংক গ্রাহকদের প্রয়োজনে অর্থ দ্রুত স্থানান্তর করে। যেমন- চেক, ব্যাংক ড্রাফট, ভ্রমণকারীর চেক, টেলিগ্রাম ইত্যাদি। ৬. বাণিজ্যিক ব্যাংক লকার ভাড়া দেয়। ৭. বাণিজ্যিক ব্যাংক শেয়ারের অবলেখ হিসেবে কাজ করে। ৮. বাণিজ্যিক ব্যাংক গ্রাহকের স্বার্থে আর্থিক সচ্ছলতার সনদপত্র প্রদান করে ও গোপনীয়তা রক্ষা করে। উদ্দীপকে উল্লিখিত [গণিত] ব্যাংক জনগণকে সঞ্চয়ে উৎসাহিত করে, আমানত গ্রহণ করে এবং ঋণ প্রদান করে। যা মূলত বাণিজ্যিক ব্যাংকের বৈশিষ্ট্যকে নির্দেশ করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
উদ্দীপকে উল্লিখিত দ্বারা কোন ব্যাংককে নির্দেশ করা হয়েছে? উক্ত ব্যা…
উদ্দীপক
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর