প্রতিষ্ঠান 'ক'-এর কার্যাবলি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে প্রতিষ্ঠান 'ক' হলো কেন্দ্রীয় ব্যাংক। প্রতিষ্ঠান 'ক'-এর কার্যাবলি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ করা হলো-১. নোট ও মুদ্রা প্রচলন: কোনো দেশে কেন্দ্রীয় ব্যাংকই নোট ওমুদ্রা প্রচলন করে। এ ব্যাংক দেশের প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে নোট প্রচলন করে।২. সরকারের ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন খাত থেকে সরকারেররাজস্ব পাওনা সরকারের হিসাবে জমা করে এবং সরকারের নির্দেশ অনুযায়ী বিভিন্ন খাতে অর্থ প্রদান করে।৩. অন্যান্য ব্যাংকের ব্যাংক: কেন্দ্রীয় ব্যাংক দেশে নতুন ব্যাংক ওশাখা প্রতিষ্ঠানকে অনুমতি প্রদান করে। তার অধীন তালিকাভুক্ত ব্যাংকসমূহকে সঠিকভাবে পরিচালনার জন্য দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করে।৪.ঋণ নিয়ন্ত্রণ: কেন্দ্রীয় ব্যাংক তালিকাভুক্ত ব্যাংকসমূহের ঋণদান ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্দেশ্যে বিভিন্ন ব্যবস্থা প্রয়োগ করে।৫. বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ: বৈদেশিক লেনদেন ভারসাম্যআনয়ন ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য কেন্দ্রীয় ব্যাংক দেশীয় মুদ্রার সাথে বিদেশি মুদ্রার বিনিময় হার নির্ধারণ ও নিয়ন্ত্রণ করে। উদ্দীপকে 'ক' প্রতিষ্ঠানটি জনগণকে ঋণ প্রদান করে না, এটি সরকার কর্তৃক সর্বোচ্চ ক্ষমতাপ্রাপ্ত আর্থিক প্রতিষ্ঠান। এটি নোট ও মুদ্রার প্রচলন করে থাকে, যা কেন্দ্রীয় ব্যাংকের বৈশিষ্ট্য বহন করে।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
প্রতিষ্ঠান 'ক'-এর কার্যাবলি পাঠ্যপুস্তকের আলোকে বিশ্লেষণ কর।
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর