Y [গণিত] আর্থিক প্রতিষ্ঠানের তিন ধরনের আমানতের বিপরীতে তিন ধরনের সুবিধা পাওয়া যায়- উক্তিটির যথার্থতা বিচার কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত 'Y [গণিত] আর্থিক প্রতিষ্ঠানটি হলো বাণিজ্যিকব্যাংক। আর বাণিজ্যিক ব্যাংকের তিন ধরনের আমানতের বিপরীতে তিন ধরনের সুবিধা পাওয়া যায়। উক্তিটি যথার্থ। উক্তিটির যথার্থতা বিচার করা হলো-বাণিজ্যিক ব্যাংক তিন ধরনের আমানত গ্রহণ করে। যথা- (ক) চলতি আমানত, (খ) সঞ্চয়ী আমানত ও (গ) স্থায়ী আমানত।১.চলতি আমানত: চলতি আমানতের অর্থ আমানতকারী যেকোনো সময় ওঠাতে পারেন। এজন্য এ আমানতের ওপর কোনো সুদ প্রদান করা হয় না।২.সঞ্চয়ী আমানত: সঞ্চয়ী আমানতের অর্থ এক্কটি নির্দিষ্ট সময় মেয়াদে সাধারণত সপ্তাহে দুবার ওঠানো যায়। এই আমানতের ওপর ব্যাংক কিছু সুদ দেয়।৩. স্থায়ী আমানত: এ আমানত নির্দিষ্ট মেয়াদের জন্য করা হয়।যেমন- ৩ মাস, ৬ মাস, ১ বছর, ৩ বছর, ৫ বছর ইত্যাদি। ব্যাংক এ ধরনের আমানতের ওপর অধিক হারে সুদ প্রদান করে থাকে। এ আমানতের অর্থ মেয়াদ শেষ হওয়ার আগেও তোলা যায়। এক্ষেত্রে কিছু বিধিবিধান অনুসরণ করতে হয়।সুতরাং দেখা যায়, 'Y [গণিত] আর্থিক প্রতিষ্ঠানটির তথা বাণিজ্যিক ব্যাংকের তিন ধরনের আমানতের বিপরীতে তিন ধরনের সুবিধা পাওয়া যায়। উক্তিটি যথার্থ।
SSC অর্থনীতি CQ — Prosthuti প্রশ্নব্যাংক
Y আর্থিক প্রতিষ্ঠানের তিন ধরনের আমানতের বিপরীতে তিন ধরনের সুবিধা প…
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর