তুমি কি মনে কর দৃশ্য-২ এর জনাব করিমের মনোভাবই বক্সারের যুদ্ধ অনিবার্য করে তোলে? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি দৃশ্য-২ এর জনাব ইকরামের মনোভাবই বক্সারের যুদ্ধ অনিবার্য করে তোলে।উদ্দীপকে দৃশ্য-২ এ দেখা যায়, জনাব করিম চেয়ারম্যান জনগণের কল্যাণে ইউনিয়নের উন্নতিকে প্রাধান্য দিয়ে নিজের মতামত অনুসারে কাজ করেন। এজন্য প্রভাবশালীদের সাথে তিনি দ্বন্দ্বে জড়িয়ে পড়েন। উদ্দীপকের করিম সাহেবের সাথে মীর কাশিমের মিল রয়েছে। মীরকাশিমের স্বাধীনচেতা মনোভাব বক্সারের যুদ্ধ অনিবার্য করে তোলে। কেননা ইংরেজ কোম্পানি তার মনোভাব মানতে পারেনি। ইংরেজরা মীরজাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাশিমকে সিংহাসনে বসায়। মীর কাশিম ছিলেন সুদক্ষ শাসক এবং স্বাধীনচেতা। তিনি প্রজাদের কল্যাণের প্রতি সচেতন ছিলেন। ইংরেজদের সঙ্গে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা করার জন্য মীর কাশিম বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেন যা ইংরেজদের বিরুদ্ধে যায়। তাছাড়া মীর কাশিম একজন স্বাধীন নবাব হিসেবে টিকে থাকতে চেয়েছিলেন। এ কারণে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। মীর কাশিম প্রথমে ইংরেজদের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ এবং প্রশাসনকে প্রভাবমুক্ত করার পদক্ষেপ গ্রহণ করেন। এ উদ্দেশ্যে তিনি রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন। নিরাপত্তার জন্য দুর্গ নির্মাণ ও রাজধানীর চারদিকে পরিখা খনন করেন। ইংরেজদের সম্ভাব্য আক্রমণ প্রতিহত করা এবং সৈনিকদের ইউরোপীয় সামরিক পদ্ধতি শিক্ষাদানের জন্য দুইজন ইউরোপীয় সৈনিককে প্রশিক্ষক হিসেবে নিয়োগ দান করেন।অতএব বলা যায়, উদ্দীপকের করিম চেয়ারম্যানের মতো স্বাধীনচেতা মনোভাবের কারণে মীর কাসিমের সাথে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়। তিনি যদি ইংরেজদের আনুগত্য মেনে নিতেন তাহলে বক্সার যুদ্ধ হতো না।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
তুমি কি মনে কর দৃশ্য-২ এর জনাব করিমের মনোভাবই বক্সারের যুদ্ধ অনিবার…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর