দৃশ্য-১ এর ঘটনা নবাব সিরাজউদ্দোলার সময়ের কোন 'সংকটকে' নির্দেশ করছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্য-১ এর ঘটনা নবাব সিরাজউদ্দৌলার সময়ের নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্রের সংকটকে নির্দেশ করে।উদ্দীপকের দৃশ্য-১ এ জনাব সুজন তাঁর নানার ব্যবসায়িক প্রতিষ্ঠানের পরিচালনার দায়িত্ব পান। এতে তার খালাতো ভাইয়েরা অসন্তুষ্ট হন। প্রতিষ্ঠানের কর্মচারীদের একটি অংশও গোপনে সুজনের বিরোধিতা করেছিল। উদ্দীপকের এ ঘটনাটি পলাশীর যুদ্ধের প্রাক্কালে নবাব সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তার আত্মীয়স্বজন ও কর্মচারীদের ষড়যন্ত্রের সংকটকে মনে করিয়ে দেয়। ১৭৫৬ সালে আলীবর্দী খানের মৃত্যু হলে তার দৌহিত্র সিরাজউদ্দৌলা মাত্র ২২ বছর বয়সে নবাবের ক্ষমতা গ্রহণ করেন। সিংহাসনে বসার পর থেকে তাকে নানামুখী ষড়যন্ত্র ও সমস্যার মোকাবিলা করতে হয়। তার প্রথম সমস্যা ছিল পরিবারের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র। বড় খালা ঘসেটি বেগম তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হন। এ ষড়যন্ত্রে যোগ দেন রাজা রাজবল্লভ। পূর্ণিয়ার শাসনকর্তা সিরাজের খালাতো ভাই শওকত জঙ্গ। এর সঙ্গে জড়িত হয় দেশি-বিদেশি বণিক শ্রেণি, নবাবের দরবারের প্রভাবশালী রাজন্যবর্গ ও অভিজাত শ্রেণি, নবাবের সেনাপতি মীর জাফরসহ আরো অনেকে। এসব ষড়যন্ত্রকারীরা পলাশী যুদ্ধের পটভূমি তৈরি করতে থাকে। এরই ফলশ্রুতিতে ১৭৫৭সালের ২৩ জুন পলাশীর যুদ্ধ সংঘটিত হয়। এ যুদ্ধে নবাব পরাজয় বরণ করেন এবং বাংলার শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায়।অতএব বলা যায়, উদ্দীপক নবাব সিরাউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা মনে করিয়ে দেয়।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
দৃশ্য-১ এর ঘটনা নবাব সিরাজউদ্দোলার সময়ের কোন 'সংকটকে' নির্দেশ করছে?…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর