তুমি কি মনে কর দৃশ্য-২ এর জনাব ইকরামের মনোভাবই বক্সারের যুদ্ধ অনিবার্য করে তোলে? মতামত দাও।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি দৃশ্য-২ এর জনাব ইকরামের মনোভাবই বক্সারের যুদ্ধ অনিবার্য করে তোলে।উদ্দীপকে দেখা যায়, সাবেক চেয়ারম্যান সাদিক সিদ্ধান্ত গ্রহণে বড় ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিদের দ্বারা প্রতারিত হতেন। কিন্তু ইকরাম। সাহেব ক্ষমতা গ্রহণ করে জনগণের কল্যাণে নিজের ইচ্ছেমতো সিদ্ধান্ত গ্রহণ করতেন। উদ্দীপকের ইকরাম সাহেবের সাথে মীর কাশিমের মিল রয়েছে। মীর কাশিমের স্বাধীনচেতা মনোভাব বক্সারের যুদ্ধ অনিবার্য করে তোলে। কেননা ইংরেজ কোম্পানি তার মনোভাব মানতে পারেনি। ইংরেজরা মীরজাফরকে ক্ষমতা থেকে সরিয়ে মীর কাশিমকে সিংহাসনে বসায়। মীর কাশিম ছিলেন সুদক্ষ শাসক এবং স্বাধীনচেতা। তিনি প্রজাদের কল্যাণের প্রতি সচেতন ছিলেন। ইংরেজদের সঙ্গে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা করার জন্য মীর কাশিম বেশকিছু পদক্ষেপ গ্রহণ করেন যা ইংরেজদের বিরুদ্ধে যায়। তাছাড়া মীর কাশিম একজন স্বাধীন নবাব হিসেবে টিকে থাকতে চেয়েছিলেন। এ কারণে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।বক্সার যুদ্ধে পরাজয়ের ফলে বাংলার মাটিতে দ্রুতগতিতে ঔপনিবেশিক শক্তি হিসেবে ইংরেজদের আত্মপ্রকাশ ঘটতে থাকে। এ যুদ্ধের ফলে বাংলার মাটিতে মীর কাশিমের স্বাধীনতা রক্ষার শেষ প্রচেষ্টা ব্যর্থ হয় এবং উপমহাদেশে ইংরেজদের প্রভাব-প্রতিপত্তি ও মর্যাদা বৃদ্ধি পায়।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
তুমি কি মনে কর দৃশ্য-২ এর জনাব ইকরামের মনোভাবই বক্সারের যুদ্ধ অনিবা…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর