ইংরেজ আমলের ঐতিহাসিক কোন প্রথার সাথে মঞ্জু সাহেবের প্রথার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ইংরেজ আমলের ঐতিহাসিক চিরস্থায়ী বন্দোবস্তের সাথে মঞ্জু সাহেবের প্রথার মিল রয়েছে।উদ্দীপকে উল্লিখিত মঞ্জু সাহেব তার নিজের ফার্ম থেকে সঠিক পদ্ধতিতে রাজস্ব আদায়ের জন্য একটি প্রথা চালু করার উদ্যোগ গ্রহণ করেন। তার ধারণা এ প্রথার ফলে আয় সুনিশ্চিত হবে এবং বাজেট তৈরির মতো আরও অনেক সুবিধা পাওয়া যাবে। উদ্দীপকের এ ঘটনাটি চিরস্থায়ী বন্দোবস্তকে নির্দেশ করে। ১৭৭২ সালে ওয়ারেন হেস্টিংস প্রবর্তিত পাঁচসালা ব্যবস্থায় উচ্চহারে ডাক নিয়ে জমির বন্দোবস্ত নিলেও সে অনুপাতে রাজস্ব আদায় হতো না। নির্দিষ্ট সময়সীমা থাকায় জমিদাররা কৃষকদের কাছ থেকে প্রয়োজনে নির্যাতন করে অর্থ আদায় করত। ফলে নির্যাতনের ভয়ে কৃষকরা জমি ছেড়ে পালিয়ে যেত। এ অবস্থায় হেস্টিংস জমিদারদের সঙ্গে একসালা বন্দোবস্ত চালু করেন। কিন্তু এ ব্যবস্থায়ও সরকার, জমিদার, প্রজা কারও কোনো ধরনের উপকার হয়নি। পরবর্তীকালে এ সমস্যা সমাধানের জন্য ইংল্যান্ডের পার্লামেন্ট নতুন ব্যবস্থা উদ্ভাবনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে। ১৭৮৯ সালে কর্নওয়ালিস জমিদারদের দশসালা বন্দোবস্ত চালু করেন। তবে এর সঙ্গে এ প্রতিশ্রুতিও তিনি দেন যে, কোম্পানির ডাইরেক্টর সভার অনুমোদন পেলে দশসালা বন্দোবস্তই চিরস্থায়ী বন্দোবস্তে পরিণত হবে। ১৭৯২ সালের সেপ্টেম্বর মাসে বোর্ড অব ডাইরেক্টরস কর্তৃক অনুমোদন লাভ করে। ১৭৯৩ সালের ২২ মার্চ কর্নওয়ালিস। দশসালা বন্দোবস্তকে চিরস্থায়ী বলে ঘোষণা করেন। অতএব উদ্দীপকের ইংরেজ আমলের চিরস্থায়ী বন্দোবস্তের সাথে মঞ্জু সাহেবের প্রথার মিল রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
ইংরেজ আমলের ঐতিহাসিক কোন প্রথার সাথে মঞ্জু সাহেবের প্রথার মিল রয়েছে…
উদ্দীপক
Barisal · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর