উদ্দীপকের চিত্র-২ এ উল্লিখিত ব্যক্তি ভারতীয় সমাজ সংস্কারে কীরূপ ভূমিকা ছিল? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-২ এ উল্লিখিত ব্যক্তি হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তিনি সমাজ সংস্কারে ব্যাপক ভূমিকা পালন করেন।ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ১৮২০ সালে মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন। দারিদ্র্যের কারণে রাতে বাতি জ্বালিয়ে পড়ার ক্ষমতা ছিল না। ফলে গভীর রাত পর্যন্ত রাস্তার গ্যাস বাতির নিচে দাঁড়িয়ে পড়াশোনা করতেন। অসাধারণ মেধার কারণে একুশ বছর বয়সে তিনি ফোর্ট উইলিয়াম কলেজের পন্ডিতের দায়িত্ব লাভ করেন। তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। তিনি কন্যা শিশু হত্যা, বহুবিবাহ প্রসারের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত হন। তার নিরলস প্রচেষ্টায় ১৮৫৬ সালে গভর্নর জেনারেলের সম্মতিক্রমে বিধবাবিবাহ আইন পাস হয়। বিদ্যাসাগর মাইকেল মধুসূদন দত্ত ও নবীচন্দ্রকে অর্থ সাহায্য করেন। তিনি তার মায়ের ইচ্ছায় গ্রামে দাতব্য চিকিৎসালয় ও বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। সংস্কৃত ভাষা শিক্ষাকে সহজ করার জন্য তিনি ব্যাকরণে উপক্রমিকা রচনা করেন। তাছাড়া তিনি অনেক গ্রন্থও অনুবাদ করেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় উন্নতমানের পাঠ্যপুস্তকের অভাব দেখে গদ্য সাহিত্য রচনা শুরু করেন। শিশুদের জন্য তিনি বর্ণ পরিচয়ের ১ম ও ২য় ভাগ রচনা করেন। সংস্কৃত ভাষাকে সহজ করার জন্য ব্যাকরণ উপক্রমণিকা রচনা করেন। সংস্কৃত শিক্ষার সংস্কার, বাংলা শিক্ষার ভিত্তি স্থাপন ও নারী শিক্ষায় তিনি অগ্রণী ভূমিকা রাখেন। স্কুল পরিদর্শক থাকাকালে গ্রামেগঞ্জে ২০টি মডেল স্কুল ও ৩৫টি বালিকা বিদ্যালয় স্থাপন করেন।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকের চিত্র-২ এ উল্লিখিত ব্যক্তি ভারতীয় সমাজ সংস্কারে কীরূপ ভূম…
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর