শেয়ারFacebookWhatsApp

“উক্ত শাসনব্যবস্থার পর ভূমি ব্যবস্থাপনায় ব্রিটিশরা স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন”- বিশ্লেষণ কর।

উত্তর: "উক্ত শাসনব্যবস্থার পর ভূমি ব্যবস্থাপনায় ব্রিটিশরা স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন”- মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত। কেননা দ্বৈতশাসনের ব্যর্থতার পর তারা ভূমি ব্যবস্থাপনায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে।ব্রিটিশ সরকার মনে করত যে, ভূমি ব্যবস্থা স্থায়িত্ব হলে জমিদারগণ ভূমিতে পুঁজি বিনিয়োগ করবে এবং উন্নয়নে তৎপর হবে। ফলে কৃষিতে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে তেমনি দেশের অর্থনীতিও সমৃদ্ধিশালী হবে। এতে জমিদারগণ সুবিধা ভোগ করবে। বিনিময়ে তারা সরকারের প্রতি অনুগত থাকবে। অনুগত জমিদারগণ হবে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের রাজনৈতিক ভিত্তি। আমরা জানি, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের অবস্থার উন্নতি হলেও প্রজাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। জমিদাররা তাদের ইচ্ছামতো খাজনা বাড়াত। জমিদারদের নায়েব-গোমস্তা এবং পাইক-পেয়াদারা প্রজাদের ওপর নানা প্রকার অত্যাচার উৎপীড়ন করত। জমিতে প্রজাদের কোনো অধিকার না থাকায় প্রজারা কৃষি উন্নয়নের জন্য বিশেষ চেষ্টা করেনি। এ ব্যবস্থায় অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি জমিদারদের হাতে বন্দি হয়। ফলে এ ভূখণ্ডের অর্থনৈতিক অবস্থা ক্রমশ অবনতির দিকে ধাবিত হয়।সুতরাং চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের' সাথে না হয়ে কৃষকদের সাথে হলে কৃষকদের অর্থনৈতিক মুক্তি হতো এবং এদেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফিরে আসত। প্রতিষ্ঠিত হতো একটি অর্থনৈতিক সমৃদ্ধিশালী দেশ।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

“উক্ত শাসনব্যবস্থার পর ভূমি ব্যবস্থাপনায় ব্রিটিশরা স্থায়ী পদ্ধতি গ্…

উদ্দীপক

আরমানের মৃত্যুর পর তার দুই ছেলের মধ্যে সম্পদের বণ্টন নিয়ে দ্বন্দ্ব বাঁধে। বণ্টননামা অনুসারে যৌথভাবে সংসার চালানোর কথা থাকলেও বাবার রেখে যাওয়া দোকান দেখার দায়িত্ব নেন বড় ছেলে লোকমান ও সংসার খরচের দায়িত্ব পান ছোট ছেলে খলিল। খলিলের তেমন আয় না থাকায় সংসার চালাতে খলিল ব্যর্থ হন। অপরপক্ষে, মূল আয়ের অর্থ লোকমান নিলেও তার তেমন খরচ ছিল না। উদ্ভূত জটিল পরিস্থিতির সমাধানকল্পে সংসার চালানোসহ সকল দায়িত্ব বড় ভাই লোকমান স্থায়িভাবে গ্রহণ করেন।

Sylhet · 2024

উত্তর

১১৭৬ বঙ্গাব্দ অর্থাৎ ১৭৭০ সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ ও মহামারি দেখা দেয়। এ দুর্ভিক্ষ 'ছিয়াত্তরের মন্বন্তর' নামে পরিচিত।

উত্তর

বাংলা তথা উপসমহাদেশের জন্য পলাশীর যুদ্ধ একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনা। এ যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর উপমহাদেশে সামগ্রিকভাবে ব্যাপক একটি পরিবর্তন আসে। ফরাসিরা এদেশে ব্যবসায় বাণিজ্যের উদ্দেশ্যে আসে। কিন্তু তারা ইংরেজদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারেনি। তাই তারা পলাশীর যুদ্ধে নবাবকে সহায়তা করে। এ যুদ্ধে নবাবের পরাজয়ের ফলে ফরাসিরা উপমহাদেশ ত্যাগ করতে বাধ্য হয়।

উত্তর

উদ্দীপকের সম্পদ বণ্টন প্রক্রিয়ার সাথে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির দ্বৈত শাসনব্যবস্থার মিল পাওয়া যায়। উদ্দীপকে উল্লিখিত আরমানের মৃত্যুর পর দুই পুত্রের মধ্যে সম্পত্তি' ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব দেখা যায়। সংসার পরিচালনা নিয়ে দুই ভাই লোকমান ও খলিলের মধ্যে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তা দ্বৈত শাসনব্যবস্থাকে নির্দেশ করে। ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধে জয়লাভের পর রবার্ট ক্লাইভ বাংলার দেওয়ানি লাভ করেন। এর ফলে বরার্ট ক্লাইভ দেওয়ানি সনদের নামে বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া অধিকার লাভ করেন। দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে এ অভাবিত ক্ষমতা 'প্রদানের ফলে সৃষ্টি হয় দ্বৈতশাসনের। এতে করে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা আর নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে। অথচ নবাবের দায়-দায়িত্ব থেকে যায় ষোল আনা। ফলে বাংলায় এক অভূতপূর্ব প্রশাসনিক জটিলতার সৃষ্টি হয়। এ কারণে ১৭৭০ সালে (১১৭৬ বঙ্গাব্দ) দেখা দেয় ভয়াবহ দুর্ভিক্ষ। যা ইতিহাসে ছিয়াত্তরের মন্বন্তর নামে পরিচিত। কিন্তু ১৭৬৫-৭০ সালে বার্ষিক রাজস্ব আদায়ের পরিমাণ যা ছিল দুর্ভিক্ষের বছরের রাজস্ব আদায়ের প্রায় কাছাকাছি। ফলে বাংলার মানুষ হতদরিদ্র ও অসহায় হয়ে পড়ে। দ্বৈত শাসনব্যবস্থায় নবাবের হাতে পর্যাপ্ত অর্থ না থাকায় প্রশাসন পরিচালনায় তিনি সম্পূর্ণ ব্যর্থ হন। কিন্তু এর দায়ভার পড়ে। নবাবের ওপর।পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিষয়টির সাথে দ্বৈতশাসনের সাদৃশ্য রয়েছে।

উত্তর

"উক্ত শাসনব্যবস্থার পর ভূমি ব্যবস্থাপনায় ব্রিটিশরা স্থায়ী পদ্ধতি গ্রহণ করেন”- মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত। কেননা দ্বৈতশাসনের ব্যর্থতার পর তারা ভূমি ব্যবস্থাপনায় চিরস্থায়ী বন্দোবস্ত চালু করে।ব্রিটিশ সরকার মনে করত যে, ভূমি ব্যবস্থা স্থায়িত্ব হলে জমিদারগণ ভূমিতে পুঁজি বিনিয়োগ করবে এবং উন্নয়নে তৎপর হবে। ফলে কৃষিতে যেমন উৎপাদন বৃদ্ধি পাবে তেমনি দেশের অর্থনীতিও সমৃদ্ধিশালী হবে। এতে জমিদারগণ সুবিধা ভোগ করবে। বিনিময়ে তারা সরকারের প্রতি অনুগত থাকবে। অনুগত জমিদারগণ হবে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের রাজনৈতিক ভিত্তি। আমরা জানি, চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারদের অবস্থার উন্নতি হলেও প্রজাদের অবস্থার কোনো উন্নতি হয়নি। জমিদাররা তাদের ইচ্ছামতো খাজনা বাড়াত। জমিদারদের নায়েব-গোমস্তা এবং পাইক-পেয়াদারা প্রজাদের ওপর নানা প্রকার অত্যাচার উৎপীড়ন করত। জমিতে প্রজাদের কোনো অধিকার না থাকায় প্রজারা কৃষি উন্নয়নের জন্য বিশেষ চেষ্টা করেনি। এ ব্যবস্থায় অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি জমিদারদের হাতে বন্দি হয়। ফলে এ ভূখণ্ডের অর্থনৈতিক অবস্থা ক্রমশ অবনতির দিকে ধাবিত হয়।সুতরাং চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারদের' সাথে না হয়ে কৃষকদের সাথে হলে কৃষকদের অর্থনৈতিক মুক্তি হতো এবং এদেশের অর্থনীতিতে শৃঙ্খলা ফিরে আসত। প্রতিষ্ঠিত হতো একটি অর্থনৈতিক সমৃদ্ধিশালী দেশ।
SSCবাংলাদেশের ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

  • সিতারা বেগম
  • প্রীতিলতা
  • কল্পনা দত্ত
  • নাদিয়া চৌধুরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • তাজউদ্দিন আহমদ
  • এ.এইচ.এম. কামরুজ্জামান
  • এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
  • ২১ দফা দাবি প্রভাব ফেলার কারণে
  • যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে
  • শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • সামাজিক উন্নয়ন হয়েছিল
  • দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল
  • প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজি শরিয়তউল্লাহ
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  • হাজি মুহাম্মদ মহসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

  • আলী নগরের সন্ধির পর
  • সিরাজউদ্দৌলার পতনের পর
  • দেওয়ানি লাভের পর
  • মীর কাশিমের পরাজয়ের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

  • ১৮৫৭ সালের সংগ্রামের পর
  • বঙ্গভঙ্গের পর
  • বাংলা চুক্তির পর
  • লাহোর প্রস্তাবের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

  • ষাট গম্বুজ মসজিদ
  • কদম রসুল
  • বড় সোনা মসজিদ
  • আদিনা মসজিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

  • মিশরীয়
  • সিন্ধু
  • গ্রিক
  • রোমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

  • বৈদিক
  • অপভ্রংশ
  • সংস্কৃত
  • প্রাকৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।