উদ্দীপকে বাংলার কোন যুদ্ধের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ১৭৫৭ সালে সংঘটিত বাংলার ঐতিহাসিক পলাশি যুদ্ধের চিত্র ফুটে উঠেছে।উদ্দীপকে বর্ণিত ঘটনায় দেখা যায়, সম্পদে পরিপূর্ণ অঞ্চল সুবর্ণপুরের উপর লোলুপদৃষ্টি পড়ে বহিরাগত শাসক জন এর। সুবর্ণপুরের শাসক বোরহান জনকে প্রতিরোধ করার জন্য যুদ্ধের প্রস্তুতি নেন। জন কৌশলে বোরহানের প্রধান সেনাপতি, নিকটাত্মীয়দের সাথে যুক্ত হয়ে ষড়যন্ত্র করে বোরহানকে হারান এবং সুবর্ণপুরের ওপর আধিপত্য প্রতিষ্ঠা করেন।অনুরূপভাবে, ইংরেজরা এদেশে বাণিজ্য করার উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ১৬১২ সালে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। পরবর্তীতে ইংরেজ বণিকরা তাদের শক্তিসামর্থ্য বৃদ্ধি করতে থাকে এবং এতদাঞ্চলে সাম্রাজ্য বিস্তারের ফন্দি আঁটে। এসময় বাংলার নবাব হিসেবে সিংহাসনে বসেন নবাব সিরাজউদ্দৌলা। সিংহাসনে বসার পর থেকেই তাকে নানামুখী ষড়যন্ত্র ও সমস্যার মোকাবিলা করতে হয়। তার প্রথম সমস্যা ছিল পরিবারের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র। এদিকে ইংরেজরা নবাবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। ফলে ১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশির আম্রকাননে এ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে নবাবের বাহিনী যখন বিজয়ের - দ্বারপ্রান্তে ঠিক তখনই নবাবের সেনাপতি মীরজাফর বিশ্বাসঘাতকতা করে যুদ্ধ থামিয়ে দেয়। মীর জাফরের ইঙ্গিতে ইংরেজরা এ সুযোগে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে যার অনিবার্য পরিণতি নবাবের পরাজয়।তাই বলা যায়, উদ্দীপকে উল্লিখিত যুদ্ধের মাধ্যমে পলাশি যুদ্ধের চিত্র ফুটে উঠেছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে বাংলার কোন যুদ্ধের চিত্র ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর