তুমি কি মনে কর দৃশ্যপট-১ এর পরিণতিতেই দৃশ্যপট-২ এর সৃষ্টি? বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি যে, উদ্দীপকে দৃশ্যপট-১ এর পরিণতিতেই দৃশ্যপট-২ তথা দ্বৈতশাসন ব্যবস্থার সৃষ্টি। উদ্দীপকে বর্ণিত ঘটনা-১ এর ঐতিহাসিক রূপ হলো পলাশীর যুদ্ধ এবং ঘটনা-২ এর সারমর্ম হলো বক্সারের যুদ্ধ পরাজয় পরবর্তীকালে বাংলায় প্রবর্তিত দ্বৈত শাসনব্যবস্থা। সেখানে কোম্পানি পেয়েছিল দায়িত্বহীন ক্ষমতা আর বাংলা থেকে নামেমাত্র নবাব নির্বাচন করে তাকে দিয়েছিল ক্ষমতাহীন দায়িত্ব। যার ফলে বাংলার প্রশাসন ও অর্থনীতিতে সৃষ্টি হয় এক অভূতপূর্ব জটিল অবস্থা। যার মাসুল দিতে হয়েছিল এদেশীয় সাধারণ জনগোষ্ঠীকে ১৭৭০ সালের দুর্ভিক্ষে অংশ নিয়ে। আর এ সামগ্রিক ঘটনাটিই ছিল ১৭৫৭ সালে সংঘটিত পলাশীর যুদ্ধের ফলাফলের ধারাবাহিক প্রক্রিয়া।রবার্ট ক্লাইভ দেওয়ানি সনদের নামে বাংলার সম্পদ লুণ্ঠনের একচেটিয়া ক্ষমতা লাভ করে। দিল্লি কর্তৃক বিদেশি বণিক কোম্পানিকে এই অভাবিত ক্ষমতা প্রদানে সৃষ্টি হয় দ্বৈতশাসনের। অর্থাৎ কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা আর নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে। পক্ষান্তরে, নবাবের ওপর থাকে বাংলা পরিচালনার ষোল আনা দায়িত্ব কিন্তু ক্লাইভ রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ দিত না। ফলে সারাদেশে শুরু হয় বিশৃঙ্খলা।অতএব উদ্দীপকে দৃশ-১ এর পলাশীর যুদ্ধের পরবর্তী ফল হিসেবে দৃশ্য-২ তথা ক্ষমতা ভাগাভাগি অর্থাৎ দ্বৈতশাসনের মিল রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
তুমি কি মনে কর দৃশ্যপট-১ এর পরিণতিতেই দৃশ্যপট-২ এর সৃষ্টি? বিশ্লেষণ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর