স্বাধীন সুলতানি শাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর: ১৩৩৮ খ্রিষ্টাব্দ থেকে কিছু সময় বাংলার শাসকগণ সুলতান উপাধি নিয়ে স্বাধীনভাবে শাসন করেন যা স্বাধীন সুলতানি শাসন নামে পরিচিত। ১৩৩৮ খ্রিষ্টাব্দে সোনারগাঁওয়ের শাসনকর্তা বাহরাম খানের মৃত্যু হয়। বাহরাম খানের বর্মরক্ষক ছিলেন 'ফখরা' নামের একজন রাজকর্মচারী। প্রভুর মৃত্যুর পর তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং 'ফখরুদ্দিন মুবারকশাহ' নাম নিয়ে সোনারগাঁওয়ের সিংহাসনে বসেন। আর এভাবেই সূচনা হয় বাংলার স্বাধীন সুলতানি যুগের। পরবর্তী দুইশত বছর এ স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারেনি।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
স্বাধীন সুলতানি শাসন বলতে কী বোঝায়? ব্যাখ্যা কর।
উত্তর