মুঘল শাসনের প্রথমদিকে বার ভূঁইয়াদের দমন করা যায়নি কেন?
উত্তর: বারো ভূঁইয়ারা তাদের জমিদারিতে স্বাধীন ছিলেন। তাদের শক্তিশালী সৈন্য বাহিনী ও নৌবাহিনী ছিল। স্বাধীনতা রক্ষার জন্য তারা একজোট হয়ে মুঘল সম্রাটদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। ফলে প্রাথমিক পর্যায়ে মুঘলরা তাদের দমন করতে পারেননি। তাছাড়া বারো ভূঁইয়াদের নেতা, মুসা খানের রাজধানী সোনারগাঁ সুরক্ষিত ছিল ফলে প্রাথমিক পর্যায়ে তাদের দমনে মুঘলরা ব্যর্থ হয়।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
মুঘল শাসনের প্রথমদিকে বার ভূঁইয়াদের দমন করা যায়নি কেন?
উত্তর