শেয়ারFacebookWhatsApp

'বুলগাকপুর' শব্দটির অর্থ কী?

উত্তর: বুলগাকপুর শব্দটির অর্থ বিদ্রোহের নগরী।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

'বুলগাকপুর' শব্দটির অর্থ কী?

Mymensingh · 2025

উত্তর

বুলগাকপুর শব্দটির অর্থ বিদ্রোহের নগরী।

উত্তর

১৫৭৬ খ্রিস্টাব্দে সম্রাট আকবর বাংলা বিজয় সম্পন্ন করলেও বাংলার বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি। জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। তাদের শক্তিশালী সৈন্যদল ও নৌবহর ছিল এবং স্বাধীনতা রক্ষার জন্য তারা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। বাংলার ইতিহাসে এ জমিদারগণকে বারো ভূঁইয়া বলা হয়। বারো ভূঁইয়াদের প্রভাবশালী জমিদার ছিলেন, ঈসা খান, মুসা খান, কেদার রায়, প্রতাপাদিত্য প্রমুখ।

উত্তর

উদ্দীপকে (?) চিহ্নিত স্থানে মধ্যযুগে বাংলার শাসক সুলতান আলাউদ্দিন হুসেন শাহের শাসনকালকে নির্দেশ করে। ক্ষমতা সুদৃঢ়করণে তার অবদান ব্যাপক।সুলতান আলাউদ্দিন হুসেন শাহ আরবদেশীয় সৈয়দ বংশের লোক ছিলেন। পিতা সৈয়দ আশরাফ আল হুসাইনি ও ভাই ইউসুফের সাথে তিনি মক্কা হতে বাংলায় আসেন এবং রাঢ়ের চাঁদপাড়া গ্রামে প্রথমে বসবাস শুরু করেন। তিনি মুজাফফর শাহের অধীনে চাকরি লাভকরেন। পরে তিনি উজির হন। আর এভাবেই তিনি বাংলার ক্ষমতা লাভকরেন। রাজ্যের শাসনভার গ্রহণের পর তিনি দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গভীরভাবে আত্মনিয়োগ করেন। তার সময়ে বাংলার রাজ্যসীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। তিনি কামরূপ ও কামতা জয় করেন। হাবসিদেরকে দমন ও রাজ্য থেকে বিতাড়িত করেন। এছাড়াও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সৈয়দ, মোঙ্গল, আফগান, হিন্দুদেরকে নিয়োগদানের মাধ্যমে অতি অল্প সময়েই রাজ্যে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন। হিন্দু ও মুসলমানদের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি স্থাপনের উদ্যোগ নেন। একটি সুন্দর ও কল্যাণমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একজন গোঁড়া মুসলমান হয়েও তিনি বিভিন্ন ধর্মের মানুষকে যোগ্যতা অনুসারে শাসনকার্যে নিয়োগ করেন। তার সময়ে বৈষ্ণব ধর্মের উত্থান ঘটে। তাঁর শাসনামলে সত্যপীরের আরাধনা হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি দীর্ঘ ২৬ বছর বাংলায় অত্যন্ত কৃতিত্বের সাথে শাসনকার্য পরিচালনা করেন।পরিশেষে বলা যায়, উদ্দীপকের তথ্যসমূহ হুসেন শাহি বংশের আলাউদ্দিন হুসেন শাহের শাসনকে নির্দেশ করে।

উত্তর

উক্ত শাসক তথা আলাউদ্দিন হুসেন শাহের উদারতা দেশে মঙ্গল বয়ে এনেছিল। – মন্তব্যটি যথার্থ ও যুক্তিযুক্ত। হুসেন শাহি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ। তিনি দীর্ঘ ২৬ বছর (১৪৯৩-১৫১৯) রাজত্ব করেন। আলাউদ্দিন হুসেন শাহের পূর্বে সাম্রাজ্যে অরাজকতা ও বিশৃঙ্খলা ছিল। তিনি এ বিশৃঙ্খলা দূর করে রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া তিনি দেহরক্ষী বাহিনীর ক্ষমতা বিনাশ করেন। তদস্থলে হিন্দু ও মুসলমানদের নিয়ে একটি নতুন বাহিনী গঠন করেন। শাসনব্যবস্থা পুনর্গঠন এবং জনকল্যাণ সাধনের উদ্দেশ্যে তিনি যথেষ্ট উদ্যম, নিষ্ঠা ও বিচক্ষণতার পরিচয় দেন। শাসনকার্য পরিচালনায় ও প্রজাপালনের ক্ষেত্রে তিনি জাতি-ধর্মের কোনো পার্থক্য সৃষ্টি করেননি। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি স্থাপনের দ্বারা একটি সুষ্ঠু, সুন্দর ও কল্যাণমুখী শাসনব্যবস্থার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বিভিন্ন ধর্মের মানুষকে যোগ্যতা অনুসারে শাসনকার্যে নিয়োগ করেছিলেন। হিন্দুদেরকে উৎসাহিত করার জন্য তিনি তাদেরকে বিভিন্ন উন্মধিও প্রদান করতেন। হুসেন শাহের এ ধর্মীয় উদারতা তার উত্তরাধিকারীদেরও উৎসাহিত করেছিল। হুসেন শাহের হিন্দু-মুসলমান সম্প্রীতি স্থাপনের প্রচেষ্টা তৎকালীন সমাজজীবনকেও প্রভাবিত করেছিল। তার শাসনকালেই আবির্ভাব ঘটে বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচৈতন্যের। হুসেন শাহ তার প্রতি উদার মনোভাব পোষণ করেন। পরিশেষে বলা যায়, উপরিউক্ত কর্মকান্ডের ফলে আলাউদ্দিন হুসেন - শাহের উদারতা দেশের জন্য মঙ্গল বয়ে এনেছিল।
SSCবাংলাদেশের ইতিহাসMymensingh 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

  • সিতারা বেগম
  • প্রীতিলতা
  • কল্পনা দত্ত
  • নাদিয়া চৌধুরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • তাজউদ্দিন আহমদ
  • এ.এইচ.এম. কামরুজ্জামান
  • এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
  • ২১ দফা দাবি প্রভাব ফেলার কারণে
  • যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে
  • শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • সামাজিক উন্নয়ন হয়েছিল
  • দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল
  • প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজি শরিয়তউল্লাহ
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  • হাজি মুহাম্মদ মহসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

  • আলী নগরের সন্ধির পর
  • সিরাজউদ্দৌলার পতনের পর
  • দেওয়ানি লাভের পর
  • মীর কাশিমের পরাজয়ের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

  • ১৮৫৭ সালের সংগ্রামের পর
  • বঙ্গভঙ্গের পর
  • বাংলা চুক্তির পর
  • লাহোর প্রস্তাবের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

  • ষাট গম্বুজ মসজিদ
  • কদম রসুল
  • বড় সোনা মসজিদ
  • আদিনা মসজিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

  • মিশরীয়
  • সিন্ধু
  • গ্রিক
  • রোমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

  • বৈদিক
  • অপভ্রংশ
  • সংস্কৃত
  • প্রাকৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।