শেয়ারFacebookWhatsApp

বারো ভূঁইয়া কারা?

উত্তর: কষোল শতকের মাঝামাঝি থেকে সতেরো শতকের মধ্যবর্তী সময়ে মুঘলদের বিরুদ্ধে যে সকল জমিদার স্বাধীনতার সংগ্রাম করেছেন, ঐতিহাসিক দৃষ্টিতে তারাই 'বারো ভূঁইয়া'।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

বারো ভূঁইয়া কারা?

উদ্দীপক

জনাব 'ক' স্বীয় কর্ম শক্তিতে বিশ্বাসী ছিলেন। তার শারীরিক গঠন আকর্ষণীয় ছিল না। তাই লক্ষ্য অর্জনে বারবার ব্যর্থ হন। কিন্তু তিনি থেমে যাননি। উচ্চাভিলাষী জনাব 'ক' তার অদম্য সাহস ও বুদ্ধিমত্তার কারণে ভবিষ্যৎ উন্নতির পথ খুঁজে পান এবং একজন কর্মকুশলী শাসকে পরিণত হন।

Dhaka · 2025

উত্তর

কষোল শতকের মাঝামাঝি থেকে সতেরো শতকের মধ্যবর্তী সময়ে মুঘলদের বিরুদ্ধে যে সকল জমিদার স্বাধীনতার সংগ্রাম করেছেন, ঐতিহাসিক দৃষ্টিতে তারাই 'বারো ভূঁইয়া'।

উত্তর

তিতুমির হজব্রত পালন করে দেশে ফিরে ধর্ম সংস্কারে আত্মনিয়োগ করে। তার এ আন্দোলনে মুসলমানরা ব্যাপকভাবে সাড়া দেয়। বিশেষ করে ইংরেজ সরকার, জমিদার, নীলকরদের দ্বারা নির্যাতিত কৃষকরা দলে দলে তিতুমিরের আন্দোলনে যোগ দেয়। ফলে তার আন্দোলন একটি ব্যাপক কৃষক আন্দোলনে রূপ নেয়। মূলত তিতুমির ধর্মীয় সংস্কার 'আন্দোলনের মধ্য দিয়ে একটি ব্যাপক কৃষক আন্দোলন গড়ে তোলেন।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত জনাব 'ক'-এর সাথে মধ্যযুগে বাংলার শাসক বখতিয়ার খলজির মিল রয়েছে।উদ্দীপকের জনাব 'ক' স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন। তার শারীরিক গঠন আকর্ষণীয় ছিল না। তাই তিনি লক্ষ্য অর্জনে বারবার ব্যর্থ হন। কিন্তু তিনি থেমে যাননি। উচ্চাভিলাষী জনাব 'ক' তার অদম্য সাহস ও বুদ্ধিমত্তার কারণে ভবিষ্যৎ উন্নতির পথ খুঁজে পান এবং একজন কর্মকুশলী শাসকে পরিণত হন। যা বখতিয়ার খলজিকে নির্দেশ করে। কেননা বখতিয়ার খলজির জীবনে অনুরূপ ঘটনা দেখা যায়। বখতিয়ার খলজি আফগানিস্তানের গরমশিরের অধিবাসী ছিলেন। ১১৯৫ সালে তিনি নিজ জন্মভূমির মায়া ত্যাগ করে জীবিকার অন্বেষণে গজনিতে আসেন। সেখানে তিনি শিহাবউদ্দিন ঘোরির সৈন্য বিভাগে চাকরি প্রার্থী হয়ে ব্যর্থ হন। খাটো, লম্বা হাত ও কুৎসিত চেহারার জন্য বখতিয়ার সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন। বারবার চাকরি পেতে ব্যর্থ হয়ে তিনি বদাউনের শাসনকর্তা মালিক হিজবরউদ্দিনের নিকট মাসিক বেতনে সৈন্য বিভাগে নিযুক্ত হন। উচ্চাভিলাষী বখতিয়ার এ ধরনের সামান্য বেতনভোগী পদে সন্তুষ্ট থাকতে পারেননি। অল্পকাল পর তিনি বদাউন ত্যাগ করে অযোধ্যা যান। সেখানে তিনি নিজ যোগ্যতা গুণে ভগবত ও ভিউলি নামক দুটি পরগনার জায়গির লাভ করেন। অতঃপর তিনি মাত্র ১৭/১৮ জন সৈন্য নিয়ে ১২০৪ খ্রিষ্টাব্দে নদীয়া জয় করেন।অতএব, উদ্দীপকের জনাব 'ক' এর সাথে মধ্যযুগের বাংলার শাসক বখতিয়ার খলজির মিল রয়েছে।

উত্তর

উক্ত শাসক তথা বখতিয়ার খলজির প্রচেষ্টার ফলেই বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়।বখতিয়ার খলজি বিহার জয় করার পর নবদ্বীপ বা নদীয়া আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় নদীয়া অবস্থান করছিল বাংলার রাজা লক্ষণ সেন। বখতিয়ার অরণ্যময় অঞ্চলের মধ্য দিয়ে সৈন্যদের খন্ড খন্ড ভাবে ভাগ করে অগ্রসর হতে থাকেন। নদীয়ার দ্বারপ্রান্তে উপস্থিত হলে তখন তার সাথে মাত্র ১৭ থেকে ১৮ জন অশ্বারোহী সৈন্য ছিল। আর মূল সেনাবাহিনীর বাকি অংশ তার অনেক পশ্চাতে ছিল। বখতিয়ারের এ ক্ষুদ্রবাহিনী রাজপ্রাসাদের সম্মুখে এসে হঠাৎ প্রাসাদ রক্ষীদের হত্যা করলে চারদিকে হৈচৈ পড়ে যায়। লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে সপরিবারে খালি পায়ে পালিয়ে যান। এভাবে বখতিয়ার খলজি বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করেন। এ শাসন প্রায় সাড়ে পাঁচ শত বছরের অধিককাল স্থায়ী হয়েছিল। রাজ্যজয় করেই বখতিয়ার খলজি ক্ষান্ত ছিলেন না। বিজিত অঞ্চলে তার শাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তার নিজ ধর্ম ইসলামের বিকাশের জন্য তিনি বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেন। তার শাসনকালে বহু মাদ্রাসা, মক্তব, মসজিদ ইত্যাদি নির্মিত হয়েছিল। বখতিয়ার খলজি ইসলাম ধর্ম প্রসারে কাজ করেছিলেন। সর্বোপরি বখতিয়ার খলজির বাংলা জয়ের মধ্য দিয়ে বাংলায় মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায় এবং ইসলাম ধর্মের প্রসার হয়। পরিশেষে বলা যায়, বখতিয়ার খলজির উচ্চাকাঙ্ক্ষা, কর্মকুশলতা ও সাহসিকতার কারণে বাংলায় মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়।
SSCবাংলাদেশের ইতিহাসDhaka 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।