উদ্দীপকে উল্লিখিত জনাব 'ক'-এর সাথে মধ্যযুগে বাংলার কোন শাসকের মিল রয়েছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব 'ক'-এর সাথে মধ্যযুগে বাংলার শাসক বখতিয়ার খলজির মিল রয়েছে।উদ্দীপকের জনাব 'ক' স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন। তার শারীরিক গঠন আকর্ষণীয় ছিল না। তাই তিনি লক্ষ্য অর্জনে বারবার ব্যর্থ হন। কিন্তু তিনি থেমে যাননি। উচ্চাভিলাষী জনাব 'ক' তার অদম্য সাহস ও বুদ্ধিমত্তার কারণে ভবিষ্যৎ উন্নতির পথ খুঁজে পান এবং একজন কর্মকুশলী শাসকে পরিণত হন। যা বখতিয়ার খলজিকে নির্দেশ করে। কেননা বখতিয়ার খলজির জীবনে অনুরূপ ঘটনা দেখা যায়। বখতিয়ার খলজি আফগানিস্তানের গরমশিরের অধিবাসী ছিলেন। ১১৯৫ সালে তিনি নিজ জন্মভূমির মায়া ত্যাগ করে জীবিকার অন্বেষণে গজনিতে আসেন। সেখানে তিনি শিহাবউদ্দিন ঘোরির সৈন্য বিভাগে চাকরি প্রার্থী হয়ে ব্যর্থ হন। খাটো, লম্বা হাত ও কুৎসিত চেহারার জন্য বখতিয়ার সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন। বারবার চাকরি পেতে ব্যর্থ হয়ে তিনি বদাউনের শাসনকর্তা মালিক হিজবরউদ্দিনের নিকট মাসিক বেতনে সৈন্য বিভাগে নিযুক্ত হন। উচ্চাভিলাষী বখতিয়ার এ ধরনের সামান্য বেতনভোগী পদে সন্তুষ্ট থাকতে পারেননি। অল্পকাল পর তিনি বদাউন ত্যাগ করে অযোধ্যা যান। সেখানে তিনি নিজ যোগ্যতা গুণে ভগবত ও ভিউলি নামক দুটি পরগনার জায়গির লাভ করেন। অতঃপর তিনি মাত্র ১৭/১৮ জন সৈন্য নিয়ে ১২০৪ খ্রিষ্টাব্দে নদীয়া জয় করেন।অতএব, উদ্দীপকের জনাব 'ক' এর সাথে মধ্যযুগের বাংলার শাসক বখতিয়ার খলজির মিল রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জনাব 'ক'-এর সাথে মধ্যযুগে বাংলার কোন শাসকের মিল র…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর