উক্ত শাসকের প্রচেষ্টার ফলেই বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়' বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত শাসক তথা বখতিয়ার খলজির প্রচেষ্টার ফলেই বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়।বখতিয়ার খলজি বিহার জয় করার পর নবদ্বীপ বা নদীয়া আক্রমণের সিদ্ধান্ত গ্রহণ করেন। এ সময় নদীয়া অবস্থান করছিল বাংলার রাজা লক্ষণ সেন। বখতিয়ার অরণ্যময় অঞ্চলের মধ্য দিয়ে সৈন্যদের খন্ড খন্ড ভাবে ভাগ করে অগ্রসর হতে থাকেন। নদীয়ার দ্বারপ্রান্তে উপস্থিত হলে তখন তার সাথে মাত্র ১৭ থেকে ১৮ জন অশ্বারোহী সৈন্য ছিল। আর মূল সেনাবাহিনীর বাকি অংশ তার অনেক পশ্চাতে ছিল। বখতিয়ারের এ ক্ষুদ্রবাহিনী রাজপ্রাসাদের সম্মুখে এসে হঠাৎ প্রাসাদ রক্ষীদের হত্যা করলে চারদিকে হৈচৈ পড়ে যায়। লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে সপরিবারে খালি পায়ে পালিয়ে যান। এভাবে বখতিয়ার খলজি বাংলায় মুসলমান শাসন প্রতিষ্ঠার সূচনা করেন। এ শাসন প্রায় সাড়ে পাঁচ শত বছরের অধিককাল স্থায়ী হয়েছিল। রাজ্যজয় করেই বখতিয়ার খলজি ক্ষান্ত ছিলেন না। বিজিত অঞ্চলে তার শাসন সুপ্রতিষ্ঠিত করার জন্য তিনি যথাযথ ব্যবস্থা গ্রহণ করেছিলেন। তার নিজ ধর্ম ইসলামের বিকাশের জন্য তিনি বহুবিধ পদক্ষেপ গ্রহণ করেন। তার শাসনকালে বহু মাদ্রাসা, মক্তব, মসজিদ ইত্যাদি নির্মিত হয়েছিল। বখতিয়ার খলজি ইসলাম ধর্ম প্রসারে কাজ করেছিলেন। সর্বোপরি বখতিয়ার খলজির বাংলা জয়ের মধ্য দিয়ে বাংলায় মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠা পায় এবং ইসলাম ধর্মের প্রসার হয়। পরিশেষে বলা যায়, বখতিয়ার খলজির উচ্চাকাঙ্ক্ষা, কর্মকুশলতা ও সাহসিকতার কারণে বাংলায় মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উক্ত শাসকের প্রচেষ্টার ফলেই বাংলায় মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়' বিশ্ল…
উদ্দীপক
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর