উদ্দীপকে তোমার পাঠ্যবই-এর কোন যুদ্ধের চিত্র ফুটে উঠেছে? বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকে আমার পাঠ্যবই-এর পলাশীর যুদ্ধের চিত্র ফুটে উঠেছে।ইংরেজরা এদেশে বাণিজ্য করার উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ১৬১২ সালে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। পরবর্তীতে ইংরেজ বণিকরা তাদের শক্তিসামর্থ্য বৃদ্ধি করতে থাকে এবং এতদাঞ্চলে সাম্রাজ্য বিস্তারের ফন্দি আঁটে। ১৭৪০-১৭৫৬ সাল পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন আলীবর্দি খান। তিনি ইংরেজদের নিয়ন্ত্রণে রাখলেও তার মৃত্যুর পর ইংরেজরা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ সময় বাংলার নবাব হিসেবে সিংহাসনে বসেন নবাব সিরাজউদ্দৌলা। সিংহাসনে বসার পর থেকেই তাকে নানামুখী ষড়যন্ত্র ও সমস্যার মোকাবিলা করতে হয়। তার প্রথম সমস্যা ছিল পরিবারের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র। তাদের সাথে মিলে ইংরেজরা নবাবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। ফলে ১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশির আম্রকাননে এ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে নবাবের বাহিনী যখন বিজয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনই নবাবের সেনাপতি মীরজাফর বিশ্বাসঘাতকতা করে যুদ্ধ থামিয়ে দেয়। মীর জাফরের ইঙ্গিতে ইংরেজরা এ সুযোগে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে যার অনিবার্য পরিণতি নবাবের পরাজয়।অতএব, উদ্দীপকের চিত্রে পলাশীর যুদ্ধের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে তোমার পাঠ্যবই-এর কোন যুদ্ধের চিত্র ফুটে উঠেছে? বর্ণনা কর।
Dhaka · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর