শেয়ারFacebookWhatsApp

'উক্ত যুদ্ধে নবাবের পরাজয়ের ফলেই বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়- বিশ্লেষণ কর।

উত্তর: 'উক্ত যুদ্ধ তথা পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলেই বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়- মন্তব্যটি যথার্থ।পলাশির যুদ্ধে পরাজয়ের ফলে বাংলায় কেবল সিরাজের মৃত্যু ও স্বাধীন শাসনের অবসানই ঘটেনি, তা ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে। এ যুদ্ধের ফলে ইংরেজরা মীর জাফরকে বাংলার সিংহাসনে বসালেও তিনি ছিলেন নামেমাত্র নবাব, প্রকৃত ক্ষমতা ছিল বরার্ট ক্লাইভের হাতে। এ যুদ্ধে নবাবের পরাজয়ের ফলে ইংরেজ বণিকেরা বাংলায় একচেটিয়া ব্যবসায় বাণিজ্যের অধিকার লাভ করে। তারা বিনা শুল্কে ব্যবসায় করার ফলে দেশীয় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, একই সাথে ফরাসি বণিকরাও এদেশ থেকে বিদায় নেয়। যুদ্ধের পর ইংরেজ শক্তির স্বার্থে এদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন হতে থাকে। বাংলার স্থানীয় শিল্প ও বাণিজ্য ধ্বংসের মুখে পড়ে। এ যুদ্ধের সুদূরপ্রসারী পরিণতি ছিল উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠা। আর এভাবেই নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ে বাংলা তথা ভারতের স্বাধীনতা ভূলষ্ঠিত হয়।পরিশেষে বলা যায়, ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। আর এর পরিণতিতে দীর্ঘ দুইশত বছর বাংলাকে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন ও শোষণের শিকার হতে হয়।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

'উক্ত যুদ্ধে নবাবের পরাজয়ের ফলেই বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতার সূ…

Dhaka · 2025

উত্তর

'অন্ধকূপ হত্যা' হচ্ছে নবাব সিরাজউদ্দৌলাকে হেয় করতে হলওয়েল কর্তৃক প্রচারিত একটি মিথ্যা প্রচারণা। এতে বলা হয় ১৮ ফুট দৈর্ঘ্য ও ১৪.১০ ফুট প্রস্থ একটি ছোট ঘরে ১৪৬ জন ইংরেজকে বন্দি করে রাখা হলে ১২৩ জন ইংরেজের মৃত্যু হয়।

উত্তর

ইংরেজদের একের পর এক ঔদ্ধত্যপূর্ণ আচরণে নবাব কোলকাতা দখল করেন। পরবর্তীতে ইংরেজরা নবাবের সেনাপতি মানিকচাঁদকে পরাজিত করে কোলকাতা পুনরায় দখল করে নেয়। নবাব তার চারদিকে ষড়যন্ত্র ও শত্রু পরিবেষ্টিত হয়ে ইংরেজদের সঙ্গে আলীগড়ে নতজানু ও অপমানজনক সন্ধি করতে বাধ্য হন। এ সন্ধি ইতিহাসে আলীনগর সন্ধি নামে পরিচিত।

উত্তর

উদ্দীপকে আমার পাঠ্যবই-এর পলাশীর যুদ্ধের চিত্র ফুটে উঠেছে।ইংরেজরা এদেশে বাণিজ্য করার উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীরের অনুমতি নিয়ে ১৬১২ সালে সুরাটে বাণিজ্য কুঠি স্থাপন করে। পরবর্তীতে ইংরেজ বণিকরা তাদের শক্তিসামর্থ্য বৃদ্ধি করতে থাকে এবং এতদাঞ্চলে সাম্রাজ্য বিস্তারের ফন্দি আঁটে। ১৭৪০-১৭৫৬ সাল পর্যন্ত বাংলা, বিহার ও উড়িষ্যার নবাব ছিলেন আলীবর্দি খান। তিনি ইংরেজদের নিয়ন্ত্রণে রাখলেও তার মৃত্যুর পর ইংরেজরা আবার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এ সময় বাংলার নবাব হিসেবে সিংহাসনে বসেন নবাব সিরাজউদ্দৌলা। সিংহাসনে বসার পর থেকেই তাকে নানামুখী ষড়যন্ত্র ও সমস্যার মোকাবিলা করতে হয়। তার প্রথম সমস্যা ছিল পরিবারের ঘনিষ্ঠজনদের ষড়যন্ত্র। তাদের সাথে মিলে ইংরেজরা নবাবের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করলে যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। ফলে ১৭৫৭ সালের ২৩ জুন ভাগীরথী নদীর তীরে পলাশির আম্রকাননে এ যুদ্ধ সংঘটিত হয়। যুদ্ধে নবাবের বাহিনী যখন বিজয়ের দ্বারপ্রান্তে ঠিক তখনই নবাবের সেনাপতি মীরজাফর বিশ্বাসঘাতকতা করে যুদ্ধ থামিয়ে দেয়। মীর জাফরের ইঙ্গিতে ইংরেজরা এ সুযোগে তাদের ওপর ঝাঁপিয়ে পড়ে যার অনিবার্য পরিণতি নবাবের পরাজয়।অতএব, উদ্দীপকের চিত্রে পলাশীর যুদ্ধের প্রতিচ্ছবি ফুটে উঠেছে।

উত্তর

'উক্ত যুদ্ধ তথা পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের ফলেই বাংলা তথা ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়- মন্তব্যটি যথার্থ।পলাশির যুদ্ধে পরাজয়ের ফলে বাংলায় কেবল সিরাজের মৃত্যু ও স্বাধীন শাসনের অবসানই ঘটেনি, তা ঔপনিবেশিক শাসনের পথ সুগম করে। এ যুদ্ধের ফলে ইংরেজরা মীর জাফরকে বাংলার সিংহাসনে বসালেও তিনি ছিলেন নামেমাত্র নবাব, প্রকৃত ক্ষমতা ছিল বরার্ট ক্লাইভের হাতে। এ যুদ্ধে নবাবের পরাজয়ের ফলে ইংরেজ বণিকেরা বাংলায় একচেটিয়া ব্যবসায় বাণিজ্যের অধিকার লাভ করে। তারা বিনা শুল্কে ব্যবসায় করার ফলে দেশীয় ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়, একই সাথে ফরাসি বণিকরাও এদেশ থেকে বিদায় নেয়। যুদ্ধের পর ইংরেজ শক্তির স্বার্থে এদেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবর্তন হতে থাকে। বাংলার স্থানীয় শিল্প ও বাণিজ্য ধ্বংসের মুখে পড়ে। এ যুদ্ধের সুদূরপ্রসারী পরিণতি ছিল উপমহাদেশে কোম্পানির শাসন প্রতিষ্ঠা। আর এভাবেই নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ে বাংলা তথা ভারতের স্বাধীনতা ভূলষ্ঠিত হয়।পরিশেষে বলা যায়, ১৭৫৭ সালে পলাশীর আম্রকাননে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। আর এর পরিণতিতে দীর্ঘ দুইশত বছর বাংলাকে ব্রিটিশদের ঔপনিবেশিক শাসন ও শোষণের শিকার হতে হয়।
SSCবাংলাদেশের ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।