শেয়ারFacebookWhatsApp

মাহির কোন মুসলিম শাসকের চারিত্রিক বৈশিষ্ট্যে অনুপ্রাণিত হয়ে সফল হয়? ব্যাখ্যা কর।

উত্তর: মাহির মুসলিম শাসক বখতিয়ার খলজির চারিত্রিক বৈশিষ্ট্যে অনুপ্রাণিত হয়ে সফল হন।উদ্দীপকের স্বল্প উচ্চতার অধিকারী মাহির স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী। সে উচ্চতর ডিগ্রি অর্জনের পর কর্মসংস্থানের চেষ্টা করেন। অজানা কোনো কারণে কর্তৃপক্ষের নজরে আসতে ব্যর্থ হন। কিন্তু সে হাল ছাড়েনি। অবশেষে তার বুদ্ধি ও মেধারগুণে সে বর্তমানে উচ্চ পদে আসীন। অনুরূপভাবে বখতিয়ার খলজি স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন। ১১৯৫ সালে তিনি নিজ জন্মভূমির মায়া ত্যাগ করে জীবিকার অন্বেষণে গজনিতে আসেন। সেখানে তিনি শিহাবউদ্দিন ঘোরির সৈন্য বিভাগে চাকরি প্রার্থী হয়ে ব্যর্থ হন। খাটো, লম্বা হাত ও কুৎসিত চেহারার জন্য বখতিয়ার সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন। বারবার চাকরি পেতে ব্যর্থ হয়ে তিনি বদাউনের শাসনকর্তা মালিক হিজবরউদ্দিনের নিকট মাসিক বেতনে সৈন্য বিভাগে নিযুক্ত হন। উচ্চাভিলাষী বখতিয়ার এ ধরনের সামান্য বেতনভোগী পদে সন্তুষ্ট থাকতে পারেননি। অল্পকাল পর তিনি বদাউন ত্যাগ করে অযোধ্যা যান। সেখানে তিনি নিজ যোগ্যতা গুণে ভগবত ও ভিউলি নামক দুটি পরগনার জায়গির লাভ করেন। বখতিয়ার অল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র হিন্দু রাজ্য আক্রমণ ও লুণ্ঠন শুরু করেন। অবশেষে মাত্র ১৭/১৮ জন সৈন্য নিয়ে নদীয়া জয় করেন, যদিও তার পিছনে আরও সৈন্য ছিল বলে ঐতিহাসিকরা ধারণা করেন।উপরিউক্ত আলোচনা থেকে এটি প্রতীয়মান হয় যে, উদ্দীপকের মাহির সাহেব মধ্যযুগের বাংলার শাসক বখতিয়ার খলজির চরিত্র দ্বারা অনুপ্রাণিত হয়েছে।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

মাহির কোন মুসলিম শাসকের চারিত্রিক বৈশিষ্ট্যে অনুপ্রাণিত হয়ে সফল হয়?…

উদ্দীপক

স্বল্প উচ্চতার অধিকারী মাহির স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী। সে উচ্চতর ডিগ্রি অর্জনের পর কর্মসংস্থানের চেষ্টা করেন। অজানা কোনো কারণে কর্তৃপক্ষের নজরে আসতে ব্যর্থ হন। কিন্তু সে হাল ছাড়েনি। অবশেষে তার বুদ্ধি ও মেধারগুণে সে বর্তমানে উচ্চ পদে আসীন। উত্তর খিজিরপুরের একজন যোগ্য শাসক জনাব কবির। বিশৃঙ্খলপূর্ণ রাজত্বকালকে তিনি সে সময়কার স্বর্ণযুগে পরিণত করেন। তার দক্ষতার মাধ্যমে তার এলাকার শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে ধর্ম, বর্ণের কোনো ভেদাভেদ করতেন না। ফলে তার শান্তিপূর্ণ রাজত্বকালে প্রজারা শান্তিতে বসবাস করত।

Rajshahi · 2024

উত্তর

মুঘল আমলে প্রদেশগুলো সুবা নামে পরিচিত ছিল।

উত্তর

১৫৭৬ খ্রিষ্টাব্দে সম্রাট আকবর বাংলা বিজয় সম্পন্ন করলেও বাংলার বড় বড় জমিদার মুঘলদের অধীনতা মেনে নেননি। জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। তাদের শক্তিশালী সৈন্যদল ও নৌবহর ছিল এবং স্বাধীনতা রক্ষার জন্য তারা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। বাংলার ইতিহাসে এ জমিদারগণকে বারো ভূঁইয়া বলা হয়। বারো ভূঁইয়াদের প্রভাবশালী জমিদার ছিলেন, ঈশা খান, মুসা খান, কেদার রায়, প্রতাপাদিত্য প্রমুখ।

উত্তর

মাহির মুসলিম শাসক বখতিয়ার খলজির চারিত্রিক বৈশিষ্ট্যে অনুপ্রাণিত হয়ে সফল হন।উদ্দীপকের স্বল্প উচ্চতার অধিকারী মাহির স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী। সে উচ্চতর ডিগ্রি অর্জনের পর কর্মসংস্থানের চেষ্টা করেন। অজানা কোনো কারণে কর্তৃপক্ষের নজরে আসতে ব্যর্থ হন। কিন্তু সে হাল ছাড়েনি। অবশেষে তার বুদ্ধি ও মেধারগুণে সে বর্তমানে উচ্চ পদে আসীন। অনুরূপভাবে বখতিয়ার খলজি স্বীয় কর্মশক্তিতে বিশ্বাসী ছিলেন। ১১৯৫ সালে তিনি নিজ জন্মভূমির মায়া ত্যাগ করে জীবিকার অন্বেষণে গজনিতে আসেন। সেখানে তিনি শিহাবউদ্দিন ঘোরির সৈন্য বিভাগে চাকরি প্রার্থী হয়ে ব্যর্থ হন। খাটো, লম্বা হাত ও কুৎসিত চেহারার জন্য বখতিয়ার সেনাধ্যক্ষের দৃষ্টি আকর্ষণে ব্যর্থ হন। বারবার চাকরি পেতে ব্যর্থ হয়ে তিনি বদাউনের শাসনকর্তা মালিক হিজবরউদ্দিনের নিকট মাসিক বেতনে সৈন্য বিভাগে নিযুক্ত হন। উচ্চাভিলাষী বখতিয়ার এ ধরনের সামান্য বেতনভোগী পদে সন্তুষ্ট থাকতে পারেননি। অল্পকাল পর তিনি বদাউন ত্যাগ করে অযোধ্যা যান। সেখানে তিনি নিজ যোগ্যতা গুণে ভগবত ও ভিউলি নামক দুটি পরগনার জায়গির লাভ করেন। বখতিয়ার অল্প সংখ্যক সৈন্য সংগ্রহ করে পার্শ্ববর্তী ক্ষুদ্র ক্ষুদ্র হিন্দু রাজ্য আক্রমণ ও লুণ্ঠন শুরু করেন। অবশেষে মাত্র ১৭/১৮ জন সৈন্য নিয়ে নদীয়া জয় করেন, যদিও তার পিছনে আরও সৈন্য ছিল বলে ঐতিহাসিকরা ধারণা করেন।উপরিউক্ত আলোচনা থেকে এটি প্রতীয়মান হয় যে, উদ্দীপকের মাহির সাহেব মধ্যযুগের বাংলার শাসক বখতিয়ার খলজির চরিত্র দ্বারা অনুপ্রাণিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে জনাব কবির সাহেব মধ্যযুগে বাংলার যে শাসকের প্রতিচ্ছবি তিনি হলেন সুলতান আলাউদ্দিন হুসেন শাহ।উদ্দীপকে উল্লিখিত উত্তর খিজিরপুরের একজন যোগ্য শাসক জনাব কবির। বিশৃঙ্খলপূর্ণ রাজত্বকালকে তিনি সে সময়কার স্বর্ণযুগে পরিণত করেন। তার দক্ষতার মাধ্যমে তার এলাকার শাসনকার্য পরিচালনার ক্ষেত্রে ধর্ম, বর্ণের কোনো ভেদাভেদ করতেন না। ফলে তার শান্তিপূর্ণ রাজত্বকালে প্রজারা শান্তিতে বসবাস করত। যা পাঠ্যপুস্তকের সুলতান আলাউদ্দিন হুসেন শহর কর্মকাণ্ডের সাথে 'সাদৃশ্য। তিনি শাসনকার্য পরিচালনা ও প্রজা পালনের ক্ষেত্রে জাতি ও ধর্মের কোনো পার্থক্য সৃষ্টি করেননি। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি স্থাপনের দ্বারা তিনি একটি সুন্দর ও কল্যাণমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠা করেন। হিন্দুদের * উৎসাহিত করার জন্য তিনি তাদের বিভিন্ন উপাধি প্রদান করতেন। বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশ হুসেন শাহের শাসনকালকে ইতিহাসে অমর করে রেখেছে। তার উদার পৃষ্ঠপোষকতা নিঃসন্দেহে বাংলা সাহিত্যের শ্রীবৃদ্ধি সাধন করেছে। হুসেন শাহ যোগ্য কবি ও সাহিত্যিকগণকে উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করতেন। এ যুগের প্রখ্যাত কবি ও লেখকদের মধ্যে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মালাধর বসু, বিজয় গুপ্ত, বিপ্রদাস, পরাগল খান ও যশোরাজ খান উল্লেখযোগ্য ছিলেন। হুসেন শাহের পৃষ্ঠপোষকতায় তারা অসংখ্য গ্রন্থ রচনা করেন।সাপ্লিমেন্টপরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কবির সাহেবের কর্মকাণ্ড বাংলার সুলতান আলাউদ্দিন হুসেন শাহের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSCবাংলাদেশের ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

  • সিতারা বেগম
  • প্রীতিলতা
  • কল্পনা দত্ত
  • নাদিয়া চৌধুরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • তাজউদ্দিন আহমদ
  • এ.এইচ.এম. কামরুজ্জামান
  • এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
  • ২১ দফা দাবি প্রভাব ফেলার কারণে
  • যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে
  • শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • সামাজিক উন্নয়ন হয়েছিল
  • দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল
  • প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজি শরিয়তউল্লাহ
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  • হাজি মুহাম্মদ মহসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

  • আলী নগরের সন্ধির পর
  • সিরাজউদ্দৌলার পতনের পর
  • দেওয়ানি লাভের পর
  • মীর কাশিমের পরাজয়ের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

  • ১৮৫৭ সালের সংগ্রামের পর
  • বঙ্গভঙ্গের পর
  • বাংলা চুক্তির পর
  • লাহোর প্রস্তাবের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

  • ষাট গম্বুজ মসজিদ
  • কদম রসুল
  • বড় সোনা মসজিদ
  • আদিনা মসজিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

  • মিশরীয়
  • সিন্ধু
  • গ্রিক
  • রোমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

  • বৈদিক
  • অপভ্রংশ
  • সংস্কৃত
  • প্রাকৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।