উদ্দীপকে (?) চিহ্নিত স্থানে মধ্যযুগে বাংলার, কোন শাসককে নির্দেশ করে? ক্ষমতা সুদৃঢ়করণের লক্ষ্যে তার গৃহীত পদক্ষেপগুলো তুলে ধর।
উত্তর: উদ্দীপকে (?) চিহ্নিত স্থানে মধ্যযুগে বাংলার শাসক সুলতান আলাউদ্দিন হুসেন শাহের শাসনকালকে নির্দেশ করে। ক্ষমতা সুদৃঢ়করণে তার অবদান ব্যাপক।সুলতান আলাউদ্দিন হুসেন শাহ আরবদেশীয় সৈয়দ বংশের লোক ছিলেন। পিতা সৈয়দ আশরাফ আল হুসাইনি ও ভাই ইউসুফের সাথে তিনি মক্কা হতে বাংলায় আসেন এবং রাঢ়ের চাঁদপাড়া গ্রামে প্রথমে বসবাস শুরু করেন। তিনি মুজাফফর শাহের অধীনে চাকরি লাভকরেন। পরে তিনি উজির হন। আর এভাবেই তিনি বাংলার ক্ষমতা লাভকরেন। রাজ্যের শাসনভার গ্রহণের পর তিনি দেশে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় গভীরভাবে আত্মনিয়োগ করেন। তার সময়ে বাংলার রাজ্যসীমা সবচেয়ে বেশি বৃদ্ধি পায়। তিনি কামরূপ ও কামতা জয় করেন। হাবসিদেরকে দমন ও রাজ্য থেকে বিতাড়িত করেন। এছাড়াও তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সৈয়দ, মোঙ্গল, আফগান, হিন্দুদেরকে নিয়োগদানের মাধ্যমে অতি অল্প সময়েই রাজ্যে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন। হিন্দু ও মুসলমানদের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি স্থাপনের উদ্যোগ নেন। একটি সুন্দর ও কল্যাণমুখী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একজন গোঁড়া মুসলমান হয়েও তিনি বিভিন্ন ধর্মের মানুষকে যোগ্যতা অনুসারে শাসনকার্যে নিয়োগ করেন। তার সময়ে বৈষ্ণব ধর্মের উত্থান ঘটে। তাঁর শাসনামলে সত্যপীরের আরাধনা হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি দীর্ঘ ২৬ বছর বাংলায় অত্যন্ত কৃতিত্বের সাথে শাসনকার্য পরিচালনা করেন।পরিশেষে বলা যায়, উদ্দীপকের তথ্যসমূহ হুসেন শাহি বংশের আলাউদ্দিন হুসেন শাহের শাসনকে নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে (?) চিহ্নিত স্থানে মধ্যযুগে বাংলার, কোন শাসককে নির্দেশ করে…
Mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর