জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলার উন্নয়নে উক্ত শাসকের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয়"---বিশ্লেষণ কর।
উত্তর: "জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলার উন্নয়নে উক্ত শাসকের শাসনকাল অর্থাৎ সুলতান আলাউদ্দিন হুসেন শাহের শাসনকালকে স্বর্ণযুগ বলা হয়।” - উক্তিটি যথার্থ।হুসেন শাহি বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ। তিনি দীর্ঘ ২৬ বছর (১৪৯৩-১৫১৯) রাজত্ব করেন। আলাউদ্দিন হুসেন শাহের পূর্বে সাম্রাজ্যে অরাজকতা ও বিশৃঙ্খলা ছিল। তিনি এ বিশৃঙ্খলা দূর করে রাজ্যে শান্তি প্রতিষ্ঠার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেন। এছাড়া তিনি দেহরক্ষী বাহিনীর ক্ষমতা বিনাশ করেন। তদস্থলে হিন্দু ও মুসলমানদের নিয়ে একটি নতুন বাহিনী গঠন করেন। শাসনব্যবস্থা পুনর্গঠন এবং জনকল্যাণ সাধনের উদ্দেশ্যে তিনি যথেষ্ট উদ্যম, নিষ্ঠা ও বিচক্ষণতার পরিচয় দেন। শাসনকার্য পরিচালনায় ও প্রজাপালনের ক্ষেত্রে তিনি জাতি-ধর্মের কোনো পার্থক্য সৃষ্টি করেননি। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্দ ও সম্প্রীতি স্থাপনের দ্বারা একটি সুষ্ঠু, সুন্দর ও কল্যাণমুখী শাসনব্যবস্থার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বিভিন্ন ধর্মের মানুষকে যোগ্যতা অনুসারে শাসনকার্যে নিয়োগ করেছিলেন। হিন্দুদেরকে উৎসাহিত করার জন্য তিনি তাদেরকে বিভিন্ন উপাধিও প্রদান করতেন। হুসেন শাহের এ ধর্মীয় উদারতা তার উত্তরাধিকারীদেরও উৎসাহিত করেছিল। হুসেন শাহের হিন্দু-মুসলমান সম্প্রীতি স্থাপনের প্রচেষ্টা তৎকালীন সমাজজীবনকেও প্রভাবিত করেছিল। তার শাসনকালেই আবির্ভাব ঘটে বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচৈতন্যের। হুসেন শাহ তার প্রতি উদার মনোভাব পোষণ করেন এবং তাকে ধর্মপ্রচারে সব রকমের সহায়তা দেন । পরিশেষে বলা যায়, উপরিউক্ত কর্মকাণ্ডের ফলে আলাউদ্দিন হুসেন শাহের সময়কে জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলার উন্নয়নে বঙ্গের মুসলমান শাসনের ইতিহাসের স্বর্ণযুগ বলে অভিহিত করা যায়।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
জ্ঞান-বিজ্ঞান ও শিল্পকলার উন্নয়নে উক্ত শাসকের শাসনামলকে স্বর্ণযুগ ব…
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর