উক্ত শাসকের পরাজয়ের ফলে বঙ্গদেশ দিল্লির অধিকারে চলে আসে”- বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত শাসক তথা গিয়াসউদ্দিন ইওজ খলজির পরাজয়ের ফলে বঙ্গদেশ দিল্লির অধিকারে চলে আসে। মন্তব্যটি যথার্থ।দিল্লির সুলতান ইলতুৎমিশ গিয়াসউদ্দিন ইওজ খলজির অধীনে লখনৌর (বাংলা) মুসলমান রাজ্যের প্রতিপত্তি বিস্তার কখনও ভালো চোখে দেখেননি। ১২২৪ খ্রিষ্টাব্দে প্রাথমিক বিপদসমূহ দূর হলে সুলতান ইলতুৎমিশ বাংলার দিকে দৃষ্টি দেন। ১২২৫ খ্রিষ্টাব্দে মুঙ্গের কিংবা শকরিগলি গিরিপর্বতের নিকট উভয় দলের সৈন্য মুখোমুখি হলে ইওজ খলজি সন্ধির প্রস্তাব করেন। উভয়পক্ষে সন্ধি হয়। ইলতুৎমিশ খুশি হয়ে মালিক আলাউদ্দিন জানিকে বিহারের শাসনকর্তা নিযুক্ত করেন এবং ইওজ খলজিকে বঙ্গের শাসক পদে বহাল রেখে দিল্লিতে ফিরে যান। কিন্তু সুলতান দিল্লিতে প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গে ইওজ খলজি পুনরায় স্বাধীনতা ঘোষণা করেন। সুলতান ইলতুৎমিশ পুনরায় নাসিরউদ্দিন মাহমুদকে লখনৌতি আক্রমণের নির্দেশ দেন। ইওজ খলজির অনুপস্থিতির সুযোগ নিয়ে নাসিরউদ্দিন মাহমুদ বঙ্গের রাজধানী লখনৌতি আক্রমণ করেন। এ সংবাদ শোনার সঙ্গে সঙ্গে ইওজ খলজি অতি অল্প সংখ্যক সৈন্য সঙ্গে নিয়ে রাজধানীতে তাড়াতাড়ি ফিরে আসেন। শত্রুবাহিনী পূর্বেই তার বসনকোট দুর্গ অধিকার করেছিল। যুদ্ধে ইওজ খলজি পরাজিত ও বন্দি হন। পরে তাকে হত্যা করা হয়। ইওজ খলজি পরাজয় ও পতনের ফলে বঙ্গদেশ পুরাপুরিভাবে দিল্লির সুলতানের অধিকারে আসে। নাসিরউদ্দিন মাহমুদ বঙ্গদেশের শাসনকর্তা নিযুক্ত হন।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উক্ত শাসকের পরাজয়ের ফলে বঙ্গদেশ দিল্লির অধিকারে চলে আসে”- বিশ্লেষণ কর।
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর