দৃশ্যপট-১-এ 'সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজির শাসনামলের কোন দিকটি ফুটে উঠেছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যপট-১-এ সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজির শাসনামলের রাজ্যের নিরাপত্তার দিকটি ফুটে উঠেছে।উদ্দীপকের দৃশ্যপট-১ এ প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকানদের অনুপ্রবেশ ঠেকাতে আমেরিকা ও মেক্সিকান সীমান্তে সীমানা প্রাচীর এবং নিরাপত্তা চৌকি স্থাপন করেন। যার সাথে গিয়াসউদ্দিন ইওজ খলজির শাসনামলের নিরাপত্তা ব্যবস্থার মিল রয়েছে। তুর্কি শাসক সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজি নিরাপত্তা ব্যবস্থায় শাসনকার্যের সুবিধার্থে রাজধানী দেবকোট হতে লখনৌতিতে স্থানান্তর করেন। রাস্তা নির্মাণ করে সৈন্য ও পণ্য চলাচলের সুব্যবস্থা করেন। তিনি নদীমাতৃক বাংলায় রাজ্য সম্প্রসারণে শক্তিশালী নৌবাহিনীর গোড়াপত্তন করেছিলেন। রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য এর তিন পাশে গভীর ও প্রশস্ত পরিখা নির্মাণ করা হয়। বার্ষিক বন্যার হাত থেকে লখনৌতি ও পার্শ্ববর্তী অঞ্চলকে রক্ষা করার জন্য তিনি বহু খাল খনন ও সেতু নির্মাণ করেন। তাছাড়া রাজপথ নির্মাণের ফলে রাজ্য শাসন ও ব্যবসায় বাণিজ্যেরই শুধু সুবিধা হয়নি, বরং দেশের লোকের নিকট আশীর্বাদস্বরূপ ছিল। কারণ, তা বার্ষিক বন্যার কবল থেকে তাদের গৃহ ও শস্যক্ষেত্র রক্ষা করত।অতএব উদ্দীপকের দৃশ্যপট-১ এ সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজির নিরাপত্তা ব্যবস্থার মিল রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
দৃশ্যপট-১-এ 'সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজির শাসনামলের কোন দিকটি ফুটে …
উদ্দীপক
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর