উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিদ্বয় কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত? ব্যাখ্যা কর
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিদ্বয় ঐতিহাসিক বক্সারের যুদ্ধের ঘটনার সাথে সম্পৃক্ত।উদ্দীপকের ছকের নামগুলো তথা বাংলার নবাব মীর কাশিম, দিল্লির সম্রাট শাহ আলম ও অয্যোধ্যার সুজাউদ্দৌলা কর্তৃক ত্রিশক্তির জোটের সাথে ইংল্যান্ড কর্তৃক নিযুক্ত মেজর মনরোর ১৬৬৪ সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।মূলত বক্সারের যুদ্ধ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সম্মিলিতভাবে মীর কাশিমের মধ্যে সংঘটিত হয়েছিল। মীর কাশিম একজন সুদক্ষ শাসক, দূরদর্শী রাজনীতিবিদ ও স্বাধীনচেতা মানুষ ছিলেন। তিনি তার প্রজাদের কল্যাণের প্রতি সচেতন ছিলেন। তিনি চেয়েছিলেন ইংরেজদের সাথে সম্মানজনক উপায়ে বাংলার স্বার্থ রক্ষা করে আর্থিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে উঠতে। মীর কাশিমকে ক্ষমতাচ্যুত করা হলে তিনি অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা এবং মুঘল সম্রাট শাহ আলমের সাথে একত্রিত হয়ে ১৯৬৪ সালে বিহারের বক্সার নামক স্থানে ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হন। এ যুদ্ধে ইংরেজদের নেতৃত্ব দেন মেজর মনরো। কিন্তু দুর্ভাগ্যক্রমে এ সম্মিলিত বাহিনী ইংরেজদের নিকট পরাজিত হয়। মীর কাশিমের পরাজয়ের কারণে বাংলার সার্বভৌমত্ব উদ্ধারের শেষ চেষ্টা ব্যর্থ হয়ে যায়।সুতরাং বলা যায়, উদ্দীপকের ব্যক্তিবর্গ ঐতিহাসিক বক্সারের যুদ্ধের সাথে সম্পৃক্ত ছিলেন।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিদ্বয় কোন ঐতিহাসিক ঘটনার সাথে সম্পৃক্ত? ব্য…
Chittagong · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর