দৃশ্য-২-এ যে শাসককে নির্দেশ করে ইলিয়াস শাহী বংশের কোন শাসকের সাথে তার মিল রয়েছে? যিনি একজন সুশাসক ও সাহিত্যে বিশেষ খ্যাতিমান- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্য-২-এ ইলিয়াস শাহী বংশের গিয়াসউদ্দিন আযম শাহকে নির্দেশ করে। তিনি সুশাসক ও সাহিত্যে ব্যাপক অবদান রাখেন।উদ্দীপকের দৃশ্য-২ এর জনাব 'ক' পিতার মৃত্যুর পর বাংলার ক্ষমতা গ্রহণ-করে ন্যায়বিচার প্রতিষ্ঠা করেন। তিনি নিজে কবি ছিলেন এবং কবি সাহিত্যকদের সাহায্য করতেন। যা সুলতান গিয়াসউদ্দিন আযম শাহকে নির্দেশ করে। সুলতান সিকান্দার শাহের মৃত্যুর পর তার পুত্র গিয়াসউদ্দিন 'আযম শাহ' (১৩৯৩-১৪১১ খ্রিষ্টাব্দ) উপাধি গ্রহণ করে বাংলার সিংহাসনে বসেন। সিকান্দার শাহ যুদ্ধবিগ্রহ ও স্বাধীনতা-রক্ষায় নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। কিন্তু গিয়াসউদ্দিন আযম শাহের কৃতিত্ব ছিল অন্যত্র। তিনি তার জনসেবার জন্য খ্যাতি অর্জন করেছেন। শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে সুলতান গিয়াসউদ্দিন আযম শাহের যথেষ্ট সুখ্যাতি ছিল। কবি-সাহিত্যিকগণকে তিনি সমাদর ও শ্রদ্ধা করতেন। তিনি কাব্যরসিক ছিলেন এবং নিজেও ফারসি ভাষায় কবিতা রচনা করতেন। পারস্যের প্রখ্যাত কবি হাফিজের সঙ্গে তার পত্রালাপ হতো। মুসলমান শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য গিয়াসউদ্দিন আযম শাহ বঙ্গের ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তার রাজত্বকালেই প্রথম বাঙালি মুসলমান কবি নূর কুতুব-উল-আলম পান্ডুয়ায় আস্তানা গড়ে তোলেন। ফলে পাণ্ডয়া ইসলাম শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে সুখ্যাতি অর্জন করেছিল। সুলতান মক্কা ও মদিনাতেও মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য অর্থ ব্যয় করতেন।অতএব উদ্দীপকের দৃশ্য-২ এর দ্বারা নির্দেশিত শাসক আযম শাহ একজন সুশাসক ও সাহিত্যে ব্যাপক খ্যাতিমান ছিলেন।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
দৃশ্য-২-এ যে শাসককে নির্দেশ করে ইলিয়াস শাহী বংশের কোন শাসকের সাথে ত…
উদ্দীপক
Dinajpur · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর