শেয়ারFacebookWhatsApp

উক্ত শাসক শাসনকার্যে দক্ষতার পাশাপাশি শিল্প-সংস্কৃতিতেও গুরুত্বপূর্ণ অবদান রাখেন- বিশ্লেষণ কর।

উত্তর: উক্ত শাসক তথা গিয়াসউদ্দিন ইওজ খলজি শাসনকার্যে দক্ষতার পাশাপাশি শিল্প ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।গিয়াসউদ্দিন ইওজ খলজি শিল্প ও সাহিত্যের একজন পৃষ্ঠপোষক ছিলেন। তারই পৃষ্ঠপোষকতায় গৌড়ের জুমা মসজিদ এবং আরও কয়েকটি মসজিদ নির্মিত হয়েছিল। তার আমলে পারস্য থেকে বহু সুফি ও সুধীগণ বঙ্গদেশে ইসলাম প্রচারে যথেষ্ট সহায়তা করেন। তাঁদে আগমন ও ইওজ খলজির পৃষ্ঠপোষকতায় লখনৌতি অভিজাত মুসলমানদের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়। গিয়াসউদ্দিন ইওজ খলজি বখতিয়ার কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার মুসলমান রাজ্যকে শক্তিশালী ও সুদৃঢ় করতে সচেষ্ট হয়েছিলেন। শাসনকার্যের সুবিধার জন্য তিনি রাজধানী দেবকোট থেকে গৌড় বা লখনৌতিতে স্থানান্তর করেন। রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য বসনকোট নামক স্থানে একটি দুর্গ নির্মাণ করা হয়। লখনৌতি নদীতীরে অবস্থিত হওয়ায় ব্যবসায় বাণিজ্যের সুবিধা ছিল। ইওজ খলজির মৃত্যুর পর থেকে ১২৮৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত ষাট বছর বাংলা দিল্লির মুসলমান শাসকদের একটি প্রদেশে পরিগণিত হয়। এ সময় পনেরো জন শাসনকর্তা বাংলা শাসন করেন। তাঁদের দশজন ছিলেন দাস। দাসদের আরবি ভাষায় 'মামলুক' বলা হয়। এ কারণে ষাট বছরের বাংলার শাসনকে অনেকে দাস শাসন বা মামলুক শাসন বলে অভিহিত করেন।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

উক্ত শাসক শাসনকার্যে দক্ষতার পাশাপাশি শিল্প-সংস্কৃতিতেও গুরুত্বপূর্…

উদ্দীপক

শিহাবের খুব ইচ্ছা নৌবাহিনীতে যোগ দেওয়ার। বাংলায় নৌবাহিনীর ইতিহাস সম্পর্কে পড়তে গিয়ে সে জানতে পারে মধ্যযুগের এক শাসক এখানে প্রথম নৌবাহিনী গঠন করেন। তাছাড়া রাজ্যকে সুরক্ষিত করার জন্য তিনি রাজধানীও পরিবর্তন করেন।

Barisal · 2025

উত্তর

দাখিল দরওয়াজা নির্মাণ করেন রুকনউদ্দিন বরবক শাহ।

উত্তর

১৩৩৮ খ্রিষ্টাব্দ থেকে কিছু সময় বাংলার শাসকগণ সুলতান উপাধি নিয়ে স্বাধীনভাবে শাসন করেন যা স্বাধীন সুলতানি শাসন নামে পরিচিত। ১৩৩৮ খ্রিষ্টাব্দে সোনারগাঁওয়ের শাসনকর্তা বাহরাম খানের মৃত্যু হয়। বাহরাম খানের বর্মরক্ষক ছিলেন 'ফখরা' নামের একজন রাজকর্মচারী। প্রভুর মৃত্যুর পর তিনি স্বাধীনতা ঘোষণা করেন এবং 'ফখরুদ্দিন মুবারকশাহ' নাম নিয়ে সোনারগাঁওয়ের সিংহাসনে বসেন। আর এভাবেই সূচনা হয় বাংলার স্বাধীন সুলতানি যুগের। পরবর্তী দুইশত বছর এ স্বাধীনতা কেউ কেড়ে নিতে পারেনি।

উত্তর

উদ্দীপকটি মধ্যযুগের শাসক ইওজ খলজিকে নির্দেশ করে।উদ্দীপকে বর্ণিত শিহাবের খুব ইচ্ছা নৌবাহিনীতে যোগ দেওয়ার। সে জানতে পারে মধ্যযুগের এক শাসক এখানে প্রথম নৌবাহিনী গঠন করেন। তাছাড়া রাজ্যকে সুরক্ষিত করার জন্য তিনি রাজধানীও পরিবর্তন করেন। যা তুর্কি শাসক সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজির শাসনকাল নির্দেশ করে। গিয়াসউদ্দিন ইওজ খলজি বখতিয়ার কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার মুসলমান রাজ্যকে শক্তিশালী ও সুদৃঢ় করতে সচেষ্ট হয়েছিলেন। শাসনকার্যের সুবিধার জন্য তিনি রাজধানী দেবকোট থেকে গৌড় বা লখনৌতিতে স্থানান্তর করেন। রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য বসনকোট নামক স্থানে একটি দুর্গ নির্মাণ করা হয়। লখনৌতি নদীতীরে অবস্থিত হওয়ায় ব্যবসায় বাণিজ্যের সুবিধা ছিল। তাছাড়া ইওজ খলজি বুঝতে পেরেছিলেন যে শক্তিশালী নৌবাহিনী ছাড়া শুধু অশ্বারোহী বাহিনীর পক্ষে নদীমাতৃক বাংলায় রাজ্য সম্প্রসারণ সম্ভব হবে না। বাংলার শাসন বজায় রাখতে হলেও নৌবাহিনীর প্রয়োজন ছিল। বাংলায় মুসলমান শাসকদের মধ্যে ইওজ খলজিই নৌবাহিনীর গোড়াপত্তন করেছিলেন। রাজধানীর নিরাপত্তার জন্য এর তিন পাশে গভীর ও প্রশস্ত পরিখা নির্মাণ করা হয়। বার্ষিক বন্যার হাত থেকে লখনৌতি ও পার্শ্ববর্তী অঞ্চলকে রক্ষা করার জন্য তিনি বহু খাল খনন ও সেতু নির্মাণ করেন। তিনি রাস্তা নির্মাণ করে সৈন্য ও পণ্য চলাচলের সুবন্দোবস্ত করেন। এ রাজপথ নির্মাণের ফলে রাজ্য শাসন ও ব্যবসায় বাণিজ্যেরই শুধু সুবিধা হয়নি, বরং দেশের লোকের নিকট আশীর্বাদস্বরূপও ছিল।সুতরাং উদ্দীপকের গিয়াসউদ্দিন ইওজ খলজির সময়কে নির্দেশ করে।

উত্তর

উক্ত শাসক তথা গিয়াসউদ্দিন ইওজ খলজি শাসনকার্যে দক্ষতার পাশাপাশি শিল্প ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।গিয়াসউদ্দিন ইওজ খলজি শিল্প ও সাহিত্যের একজন পৃষ্ঠপোষক ছিলেন। তারই পৃষ্ঠপোষকতায় গৌড়ের জুমা মসজিদ এবং আরও কয়েকটি মসজিদ নির্মিত হয়েছিল। তার আমলে পারস্য থেকে বহু সুফি ও সুধীগণ বঙ্গদেশে ইসলাম প্রচারে যথেষ্ট সহায়তা করেন। তাঁদে আগমন ও ইওজ খলজির পৃষ্ঠপোষকতায় লখনৌতি অভিজাত মুসলমানদের শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রে পরিণত হয়। গিয়াসউদ্দিন ইওজ খলজি বখতিয়ার কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার মুসলমান রাজ্যকে শক্তিশালী ও সুদৃঢ় করতে সচেষ্ট হয়েছিলেন। শাসনকার্যের সুবিধার জন্য তিনি রাজধানী দেবকোট থেকে গৌড় বা লখনৌতিতে স্থানান্তর করেন। রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য বসনকোট নামক স্থানে একটি দুর্গ নির্মাণ করা হয়। লখনৌতি নদীতীরে অবস্থিত হওয়ায় ব্যবসায় বাণিজ্যের সুবিধা ছিল। ইওজ খলজির মৃত্যুর পর থেকে ১২৮৭ খ্রিষ্টাব্দ পর্যন্ত ষাট বছর বাংলা দিল্লির মুসলমান শাসকদের একটি প্রদেশে পরিগণিত হয়। এ সময় পনেরো জন শাসনকর্তা বাংলা শাসন করেন। তাঁদের দশজন ছিলেন দাস। দাসদের আরবি ভাষায় 'মামলুক' বলা হয়। এ কারণে ষাট বছরের বাংলার শাসনকে অনেকে দাস শাসন বা মামলুক শাসন বলে অভিহিত করেন।
SSCবাংলাদেশের ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।