দৃশ্য-১ এ 'ক' নামক ব্যক্তির সাথে প্রাচীন বাংলার কোন শাসকের মিল রয়েছে? তার শাসনকাল ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্য-১ এ 'ক' নামক ব্যক্তির সাথে প্রাচীন বাংলার শাসক গিয়াসউদ্দিন ইওজ খলজির মিল রয়েছে।'উদ্দীপকে বর্ণিত 'ক' নামক একজন ব্যক্তি ক্ষমতা দখলের পর দুর্গ। নির্মাণ করেন, নৌবাহিনী' গঠন করেন এবং তিনিই প্রথম নৌবাহিনীর গোড়াপত্তন করেন। যা তুর্কি শাসক সুলতান গিয়াসউদ্দিন ইওজ খলজির শাসনকাল নির্দেশ করে।বখতিয়ার কর্তৃক প্রতিষ্ঠিত বাংলার মুসলমান রাজ্যকে শক্তিশালী ও সুদৃঢ় করতে তিনি সচেষ্ট হয়েছিলেন। শাসনকার্যের সুবিধার জন্য তিনি রাজধানী দেবকোট থেকে গৌড় বা লখনৌতিতে স্থানান্তর করেন। রাজধানীর প্রতিরক্ষা ব্যবস্থা সুদৃঢ় করার জন্য বসনকোট নামক স্থানে একটি দুর্গ নির্মাণ করা হয়। লখনৌতি নদীতীরে অবস্থিত হওয়ায় ব্যবসায় বাণিজ্যের সুবিধা ছিল। তাছাড়া ইওজ খলজি বুঝতে পেরেছিলেন যে শক্তিশালী নৌবাহিনী ছাড়া শুধু অশ্বারোহী বাহিনীর পক্ষে নদীমাতৃক বাংলায় রাজ্য সম্প্রসারণ সম্ভব হবে না। বাংলার শাসন বজায় রাখতে হলেও নৌবাহিনীর প্রয়োজন ছিল। তাই বলা যায় যে, বাংলায় মুসলমান শাসকদের মধ্যে ইওজ খলজিই নৌবাহিনীর গোড়াপত্তন করেছিলেন। রাজধানীর নিরাপত্তার জন্য এর তিন পাশে গভীর ও প্রশস্ত পরিখা নির্মাণ করা হয়। বার্ষিক বন্যার হাত থেকে লখনৌতি ও পার্শ্ববর্তী অঞ্চলকে রক্ষা করার জন্য তিনি বহু খাল খনন ও সেতু নির্মাণ করেন। তিনি রাস্তা নির্মাণ করে সৈন্য ও পণ্য চলাচলের সুবন্দোবস্ত করেন। এ রাজপথ নির্মাণের ফলে রাজ্য শাসন ও ব্যবসায় বাণিজ্যেরই শুধু সুবিধা হয়নি, বরং দেশের লোকের নিকট আশীর্বাদস্বরূপও ছিল। কারণ তা বার্ষিক বন্যার কবল থেকে তাদের গৃহ ও শস্যক্ষেত্র রক্ষা করত।অতএব বলা যায়, উদ্দীপকের দৃশ্য-ক গিয়াসউদ্দিন ইওজ খলজি সময়কে নির্দেশ করে।..
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
দৃশ্য-১ এ 'ক' নামক ব্যক্তির সাথে প্রাচীন বাংলার কোন শাসকের মিল রয়েছ…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর