তথ্য-২ এর প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানের ব্যক্তির শাসনকালকে মুসলমান শাসনের ইতিহাসের 'স্বর্ণযুগ' বলা হয়। - বিশ্লেষণ কর।
উত্তর: তথ্য-২ এর প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানের ব্যক্তি হলেন আলাউদ্দিন হুসেন শাহ। কেননা তিনি ২৬ বছর শসন করেন। তিনি সুফি সাধকদের ভক্তি করতেন। তিনি সোনা মসজিদ নির্মাণ করেন ও আরবি ও ফার্সি ভাষার প্রতি তৎপরতা দেখান। সুলতান আলাউদ্দিন হুসেন শাহের শাসনকালকে বঙ্গের মুসলমান শাসনের ইতিহাসের স্বর্ণযুগ বলা হয়।হুসেন শাহী বংশের শ্রেষ্ঠ শাসক ছিলেন আলাউদ্দিন হুসেন শাহ। তিনি দীর্ঘ ২৬ বছর (১৪৯৩-১৫১৯) রাজত্ব করেন। শাসনব্যবস্থা পুনর্গঠন এবং জনকল্যাণ সাধনের উদ্দেশ্যে তিনি যথেষ্ট উদ্যম, নিষ্ঠা ও বিচক্ষণতার পরিচয় দেন। শাসনকার্য পরিচালনায় ও প্রজাপালনের ক্ষেত্রে তিনি জাতি-ধর্মের কোনো পার্থক্য সৃষ্টি করেননি। হিন্দু ও মুসলমান উভয় সম্প্রদায়ের মধ্যে সৌহার্য ও সম্প্রীতি স্থাপনের দ্বারা.. একটি সুষ্ঠু সুন্দর ও কল্যাণমুখী শাসনব্যবস্থার প্রতিষ্ঠা করেছিলেন। তিনি বিভিন্ন ধর্মের মানুষকে যোগ্যতা অনুসারে শাসনকার্যে নিয়োগ করেছিলেন। হিন্দুদেরকে উৎসাহিত করার জন্য তিনি তাদেরকে বিভিন্ন উপাধিও প্রদান করতেন। হুসেন শহর এ ধর্মীয় উদারতা তার উত্তরাধিকারীদেরও উৎসাহিত করেছিল। হুসেন শাহের হিন্দু-মুসলমান সম্প্রীতি স্থাপনের প্রচেষ্টা তৎকালীন সমাজজীবনকেও প্রভাবিত করেছিল। তার শাসনকালেই আবির্ভাব ঘটে বৈষ্ণব ধর্মের প্রবর্তক শ্রীচৈতন্যের। হুসেন শাহ তার প্রতি উদার মনোভাব পোষণ করেন এবং তাকে ধর্মপ্রচারে সব রকমের সহায়তা দেন। সত্য পীরে আরাধনা হুসেন শাহের রাজত্বকালের আরেকটি উল্লেখযোগ্য ঘটনা।সত্যপীরের আরাধনা হিন্দু-মুসলমান সম্প্রীতি প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য প্রচেষ্টা। আলাউদ্দিন হুসেন শাহ ছোট সোনা মসজিদ নির্মাণ করেন। পরিশেষে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কর্মকান্ডের ফলে আলাউদ্দিন হুসেন শাহের কালকে বঙ্গের মুসলমান শাসনের ইতিহাসের স্বর্ণযুগ বলে অভিহিত করা যায়।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
তথ্য-২ এর প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানের ব্যক্তির শাসনকালকে মুসলমান…
Dinajpur · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর