রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক পুরুষ বলার কারণ ব্যাখ্যা কর।
উত্তর: বাংলার নবজাগরণের স্রষ্টা ভারতের প্রথম আধুনিক পুরুষ ছিলেন রাজা রামমোহন রায়। তিনি তৎকালীন সমাজের সামাজিক ও রাজনৈতিক গতিধারা গভীরভাবে পর্যবেক্ষণ করে নিজের চিন্তাধারার আলোকে নতুন সমাজ গঠনে প্রয়াসী হন। তিনি হিন্দু সমাজের সতীদাহ প্রথা, বাল্যবিবাহ, কৌলীন্য প্রথা, মূর্তিপূজা ও অন্যান্য কুসংস্কার দূর করতে প্রয়াসী ছিলেন। তিনি সব কুসংস্কার দূর করে আদি একেশ্বরবাদের ভিত্তিতে হিন্দুধর্ম পুনরায় প্রতিষ্ঠা করতে সচেষ্ট হন। এ লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেন ব্রাহ্মসমাজ। এজন্য রাজা রামমোহন রায়কে 'ভারতের আধুনিক পুরুষ' বলা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক পুরুষ বলার কারণ ব্যাখ্যা কর।
Jessore · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর