দ্বৈতশাসন প্রবর্তনের কারণ ব্যাখ্যা কর।
উত্তর: ১৭৬৫ সালে লর্ড ক্লাইভ মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার ও উড়িষ্যার দেওয়ানি লাভ করার পর কোম্পানির পক্ষে লর্ড ক্লাইভ বাংলার নবাব নজম-উদ-দৌলাকে ৫৩ লক্ষ টাকা দেবার বিনিময়ে রাজস্ব আদায় এবং দেওয়ানি মামলার ভার গ্রহণ করলেন। এতে কোম্পানি লাভ করে দায়িত্বহীন ক্ষমতা আর নবাব পরিণত হন ক্ষমতাহীন শাসকে। অথচ নবাবের দায়িত্ব থেকে যায় ষোলো আনা। মূলত কোম্পানি দায়িত্বহীন ক্ষমতায়, থেকে রাজস্ব আদায়ের জন্য দ্বৈতশাসন প্রবর্তন করে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
দ্বৈতশাসন প্রবর্তনের কারণ ব্যাখ্যা কর।
উত্তর