"শিক্ষা ও সাহিত্যের প্রসারে উদ্দীপকের 'খ' ছকে নির্দেশিত বংশের শাসকদের অবদান অপরিসীম"-মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-'খ'-এ প্রাচীন বাংলার সেন বংশকে নির্দেশ করে। সেন শাসকরা শিক্ষা ও সাহিত্যের বিকাশে যথেষ্ট অবদান রাখে।সেনরা ছিল বাংলায় বহিরাগত। তাদের আদি নিবাস ছিল দাক্ষিণাত্যের কর্নাটে। পাল বংশের পতনের পর বারো শতকের দ্বিতীয় ভাগে তারা বাংলায় সেন রাজবংশের সূচনা করে। সেন বংশের প্রতিষ্ঠাতা ছিলেন সামন্ত সেন। সামন্ত সেনের পুত্র ছিলেন হেমন্ত সেন। হেমন্ত সেনের মৃত্যুর পর বিজয় সেন এবং বিজয় সেনের পর তার পুত্র বল্লাল সেন সিংহাসন আরোহণ করেন। তিনি অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। বিদ্যা ও বিদ্বানের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল এমনকি তার একটি বিরাট গ্রন্থাগার ছিল। কবি বা লেখক হিসেবে সংস্কৃত সাহিত্যে তার অবদান অপরিসীম। তিনি 'দানসাগর ও অদ্ভুতসাগর' নামে দুটি গ্রন্থ রচনা করেন। বল্লাল সেনের মৃত্যুর পর তার পুত্র লক্ষণ সেন সিংহাসনে বসেন। তিনি তার পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করেন। লক্ষণ সেনের রাজসভায় বহু পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিদের সমাবেশ ঘটেছিল। বল্লাল সেন কৌলীন্য প্রথা প্রবর্তন করেছিলেন। ফলে সামাজিক আচার ব্যবহার, বিবাহ অনুষ্ঠান প্রভৃতি বিষয়ে কুলীন শ্রেণির রীতিনীতি মেনে চলতে হতো।পরিশেষে বলা যায় যে, উদ্দীপকে উল্লিখিত সেন বংশের শাসনামলে সেন রাজারা শিক্ষা ও সংস্কৃতিতে বিশেষ অবদান রাখেন ।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
"শিক্ষা ও সাহিত্যের প্রসারে উদ্দীপকের 'খ' ছকে নির্দেশিত বংশের শাসকদ…
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর