উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিগণ ইতিহাসে যে নামে পরিচিত-তাদের কর্মকাণ্ডের সংক্ষিপ্ত বিবরণ দাও।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিগণ ইতিহাসে বারো ভূঁইয়া নামে পরিচিত।বারো ভূঁইয়া নামে খ্যাত বাংলার জমিদারগণ তাদের নিজ নিজ জমিদারিতে স্বাধীন ছিলেন। তাদের শক্তিশালী সৈন্য বাহিনী ও নৌবহর ছিল। স্বাধীনতা রক্ষার জন্য তারা একজোট হয়ে মুঘল সেনাপতির বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। বাংলার ইতিহাসে এ জমিদারগণ 'বারো ভূঁইয়া' নামে পরিচিত। এ 'বারো' বলতে বারোজনের সংখ্যা বোঝায় না। ধারণা করা হয় অনির্দিষ্ট সংখ্যক জমিদারদের বোঝাতেই 'বারো' শব্দটি ব্যবহার করা হয়েছে। বারো ভূঁইয়াদের নেতা ছিলেন ঈসা খান। ঈসা খানের মৃত্যুর পর বারো ভূঁইয়াদের নেতা হন মুসা খান। তাদের বলিষ্ঠ উদ্যম দীর্ঘদিন বাংলাকে ভিনদেশি শাসকদের শাসন থেকে হেফাজত রেখেছিল। বাংলা ভূখণ্ড ও তার রাজনৈতিক ইতিহাসে স্বীয় শাসনকার্যের স্বীকৃতিস্বরূপ তাই তারা বাংলার বীর হিসেবে বিশেষ মর্যাদায় সমাদৃত।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিগণ ইতিহাসে যে নামে পরিচিত-তাদের কর্মকাণ্ডে…
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর