তুমি কি মনে কর উক্ত শাসকের উত্তরসূরিরাও শিক্ষা ক্ষেত্রে অবদান রেখেছেন? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: হ্যাঁ, আমি মনে করি, উক্ত শাসক অর্থাৎ বল্লাল সেনের উত্তরসূরিরা শিক্ষা ও সাহিত্য বিকাশে যথেষ্ট অবদান রেখেছেন। ১১৬০ খ্রি. বিজয় সেনের পুত্র বল্লাল সেন সিংহাসন আরোহণ করেন। তিনি অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। বিদ্যা ও বিদ্বানের প্রতি তার অনেক অনুরাগ ছিল এমনকি তার একটি বিরাট গ্রন্থাগার ছিল। কবি বা লেখক হিসেবে সংস্কৃত সাহিত্যে তার অবদান অপরিসীম। তিনি 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' নামে দুটি গ্রন্থ রচনা করেন। তার পূর্বে বাংলায় কোনো রাজা এরূপ লেখনী প্রতিভার পরিচয় দিতে পারেননি। বল্লাল সেনের মৃত্যুর পরে তার পুত্র লক্ষণ সেন ১১৭৮ খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন। তিনিও পিতার মতো শিক্ষানুরাগী ছিলেন। তিনি তার পিতার অসমাপ্ত গ্রন্থ 'অদ্ভুতসাগর' সমাপ্ত করেন। লক্ষণ সেনের রাজসভায় বহু পণ্ডিত ও জ্ঞানী ব্যক্তিদের সমাবেশ ঘটেছিল। যেমন- ধোয়ী, শরণ, জয়দেব, গৌবর্ধন, উমাপতিধর প্রভৃতি। ভারত 'প্রসিদ্ধ পণ্ডিত হলায়ুধ তার প্রধানমন্ত্রী ও ধর্মীয় প্রধান ছিলেন। মুসলিম সাহিত্যিক মিনহাজ তার দানশীলতা ও ঔদার্যের ভূয়সী প্রশংসা করেছেন। পরিশেষে বলা যায়, সেন বংশের শাসনামলে সেন রাজারা শিক্ষা ও সাহিত্য বিকাশে যথেষ্ট অবদান রাখতে সক্ষম হয়েছিলেন।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
তুমি কি মনে কর উক্ত শাসকের উত্তরসূরিরাও শিক্ষা ক্ষেত্রে অবদান রেখেছ…
উদ্দীপক
Comilla · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর