উদ্দীপকে 'ক' কোন শাসকের সময়কাল নির্দেশ করে? উক্ত শাসকের শাসনকাল বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকের 'ক' পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের শাঁসনের সময়কালকে নির্দেশ করে। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। বাংলার সবল অধিপতিরা ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করেছিল। এ পরিস্থিতিকে মাৎস্যন্যায় বলে। অষ্টম শতকের মাঝামাঝি এ অরাজকতার অবসান ঘটে পাল রাজত্বের উত্থানের মধ্য দিয়ে। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। গোপালের পূর্ব জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। গোপালের পিতার নাম ছিল বপ্যট। তাদের নামের আগে কোনো রাজকীয় উপাধি দেখা যায়নি। গোপালের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে বাংলায় পাল রাজত্বের শুরু হয়। পাল বংশের রাজাগণ একটানা। চারশ বছর এ দেশ শাসন করেন। গোপাল বাংলার উত্তর ও পূর্ব অংশের প্রায় সমগ্র অঞ্চলই রাজ্যভুক্ত করেন। অনেকের মতে, গোপাল ২৭ বছর শাসন করেছিল। কিন্তু আধুনিক গবেষকগণ মনে করেন, তিনি ৭৫০ থেকে ৭৮১ খ্রিষ্টাব্দ পর্যন্ত দেশ শাসন করেন।অতএব বলা যায়, উদ্দীপক 'ক' শাসকের শাসনকাল গোপালের সময়কাল নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে 'ক' কোন শাসকের সময়কাল নির্দেশ করে? উক্ত শাসকের শাসনকাল বর্…
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর