"উক্ত শাসক একাধিক যুদ্ধে পরাজিত হলেও তার বিশেষ কোনো ক্ষতি হয়নি" -বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত শাসক তথা ধর্মপাল একাধিক যুদ্ধে পরাজিত হলেও তার বিশেষ, ক্ষতি হয়নি। মন্তব্যটি যথার্থ।পাল বংশের রাজত্বকালে উত্তর ভারতে আধিপত্য বিস্তার নিয়ে তিনটি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল। একটি বাংলার পাল, অন্যটি রাজপুতনার গুর্জর প্রতিহার এবং তৃতীয়টি দাক্ষিণাত্যের রাষ্ট্রকূট। ইতিহাসে আধিপত্য বিস্তারের এ যুদ্ধ ত্রি-শক্তির সংঘর্ষ নামে পরিচিত। ধর্মপালের সময় উত্তর ভারতে আধিপত্য বিস্তার নিয়ে তিনটি রাজবংশের মধ্যে প্রতিযোগিতা চলছিল। তাই ধর্মপাল এ যুদ্ধে অংশগ্রহণ করেন। এ সংঘর্ষের প্রথমদিকে ধর্মপাল রাষ্ট্রকুট রাজের কাছে পরাজিত হলেও তার কোনো ক্ষতি হয়নি। কারণ বিজয়ের পর রাষ্ট্রকুটরাজ দাক্ষিণাত্যে ফিরে যান। আর এ সুযোগে ধর্মপাল কনৌজ অধিকার করেন! কিন্তু অল্প সময়ের মধ্যেই প্রতিহার রাজ দ্বিতীয় নাগভট্ট ধর্মপালকে পরাজিত করে কনৌজ দখল করেন। কিন্তু তাতেও ধর্মপালের কোনো ক্ষতি হয়নি। কারণ পূর্বের মতো রাষ্ট্রকুটরাজ তৃতীয় গোবিন্দ, দ্বিতীয় নাগভট্টকে পরাজিত করেন। অতঃপর রাষ্ট্রকুটরাজ তার দেশে ফিরে গেলে ধর্মপাল উত্তর ভারতে আধিপত্য বিস্তার করেন। তাই বলা হয়, ত্রিশক্তি সংঘর্ষে ধর্মপাল পরাজিত হলেও তার বিশেষ কোনো ক্ষতি হয়নি।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
"উক্ত শাসক একাধিক যুদ্ধে পরাজিত হলেও তার বিশেষ কোনো ক্ষতি হয়নি" -বি…
উদ্দীপক
Sylhet · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর