প্রদর্শিত চিত্রের নিদর্শনটি প্রাচীন বাংলার কোন শাসকের সময়কালকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে চিত্রের নিদর্শনটি সোমপুর বিহারের যা পাল বংশের রাজা ধর্মপালের শাসনামলকে নির্দেশ করে। ধর্মপাল ছিলেন পাল বংশের রাজাদের মধ্যে অন্যতম।গোপালের মৃত্যুর পর ধর্মপাল বাংলার ৭৮১ খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন। পাল রাজাদের মধ্যে তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ। বাংলা ও বিহারব্যাপী তার শাসন প্রতিষ্ঠিত ছিল। তিনি বারানসি জয় করে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী অঞ্চল পর্যন্ত রাজ্য বিস্তার করেন। কেউ কেউ মনে করেন ধর্মপাল নেপাল জয় করেছিলেন। তিনি প্রায় ৪০ বছর (৭৮১-৮২১ খ্রি.) রাজত্ব করেন। পিতার মতো রাজা ধর্মপাল বৌদ্ধধর্মের অনুসারী ছিলেন। পাল রাজাদের মধ্যে তিনিই সর্বোচ্চ সার্বভৌম ক্ষমতার অধিকারী হন। তিনি পরমেশ্বর, পরভট্টারক, মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন। নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে ধর্মপাল এক বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। এটি সোমপুর বিহার নামে পরিচিত। এই স্থাপত্য জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে। এর মতো বিশাল বিহার ভারতবর্ষের আর কোথাও এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। এছাড়াও ভাগলপুরের ২৪ মাইল পূর্বে তিনি একটি বৌদ্ধ বিহার বা মঠ নির্মাণ করেন, যা বর্তমানে বিক্রমশীল বিহার নামে পরিচিত। তারানাথের মতে, ধর্মপাল বৌদ্ধধর্ম শিক্ষার জন্য ৫০টি শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করেছিলেন।অতএব উদ্দীপকের প্রদর্শিত সোমপুর বিহার রাজা ধর্মপালের শাসনামলকে নির্দেশ করে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
প্রদর্শিত চিত্রের নিদর্শনটি প্রাচীন বাংলার কোন শাসকের সময়কালকে নির্…
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর