মুঘল আক্রমণই ছিল বাংলায় স্বাধীন জমিদারদের পতনের অন্যতম কারণ- বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ব্যক্তিবর্গ তথা বাংলার বারো ভূঁইয়া নামে খ্যাত বাঙালি বীরদের শাসনকার্যের অবসান ঘটেছিল মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে।বারো ভূঁইয়াদের দমনের কৃতিত্বের দাবিদার সুবাদার ইসলাম খান (১৬০৮-১৬১৩ খ্রিষ্টাব্দে)। শাসনভার গ্রহণ করেই তিনি বুঝতে পারেন যে, বারো ভূঁইয়াদের নেতা মুসা খানকে দমন করতে পারলেই তার পক্ষে অন্যান্য জমিদারকে বশীভূত করা সহজ হবে। সেজন্য তিনি রাজমহল থেকে ঢাকায় রাজধানী স্থানান্তর করার সিদ্ধান্ত গ্রহণ করেন। কারণ মুসা খানের ঘাঁটি সোনারগাঁ ঢাকার অদূরে ছিল। বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় আসার পথে ইসলাম খান কয়েকজন জমিদারের আনুগত্য লাভ করেছিলেন।বারো ভূঁইয়াদের মোকাবিলা করার জন্য ইসলাম খান শক্তিশালী নৌবহর গড়ে তোলেন। মুসা খানের সাথে প্রথম সংঘর্ষ বাধে ১৬০৯ খ্রিষ্টাব্দে করতোয়া নদীর পূর্বতীরে যাত্রাপুরে। সেখানে মুসা খানের দুর্গ ছিল। যুদ্ধে মুসা খান ও অন্যান্য জমিদার শেষপর্যন্ত পিছু হটেন। ইসলাম খান ১৬১০ খ্রিষ্টাব্দে ঢাকায় প্রবেশ করেন। এ সময় থেকে 'ঢাকা হয় বাংলার রাজধানী। সম্রাটের নাম অনুসারে ঢাকার নাম করা হয় 'জাহাঙ্গীরনগর'। আর এভাবেই মুঘল আক্রমণে উদ্দীপকে উল্লিখিত বারো ভূঁইয়াদের শাসনের অবসান ঘটে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
মুঘল আক্রমণই ছিল বাংলায় স্বাধীন জমিদারদের পতনের অন্যতম কারণ- বিশ্লে…
Chittagong · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর