দৃশ্য-১ এর জনাব রজবের সাথে সেন বংশের কোন রাজার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্য-১ এর জনাব রজবের সাথে সেন বংশের রাজা বল্লাল সেনের মিল রয়েছে।বিজয় সেনের মৃত্যুর পর তার পুত্র বল্লাল সেন বংশের সিংহাসনে আরোহণ করেন। বল্লাল সেন অত্যন্ত সুপণ্ডিত ছিলেন। বিদ্যা ও বিন্ধ্যানের প্রতি তার যথেষ্ট অনুরাগ ছিল। তার একটি বিশাল গ্রন্থাগার ছিল। কবি বা লেখক হিসেবে সংস্কৃত সাহিত্যে তার দান অপরিসীম। তিনি 'দানসাগর' ও 'অদ্ভুতসাগর' নামে দুটি গ্রন্থ রচনা করেন। তার পূর্বে বাংলায় কোনো প্রাচীন রাজা এরূপ লেখনী প্রতিভার পরিচয় দিতে পারেননি। গ্রন্থদ্বয় তার আমলের ইতিহাসের অতীব মূল্যবান উপকরণ। তিনি ছিলেন তন্ত্র হিন্দুধর্মের পৃষ্ঠপোষক। হিন্দু সমাজকে নতুন করে গঠন করার উদ্দেশ্যে কৌলীন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। উদ্দীপকের জনাব রজব লেখালিখি করা ও বই পড়তে পছন্দ করেন। তিনি ধার্মিক এবং সমাজকে নতুন করে গঠন করার উদ্দেশ্যে একটি নতুন প্রথা প্রবর্তন করেন। যার সাথে সেন শাসক বল্লাল সেনের কার্মকান্ডের মিল রয়েছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
দৃশ্য-১ এর জনাব রজবের সাথে সেন বংশের কোন রাজার মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর