"জোর যার মুল্লুক তার"-এ প্রবাদেরই সাদৃশ্য খুঁজে পাওয়া যায় উদ্দীপকের দ্বিতীয় অনুচ্ছেদের সাথে তোমার পাঠ্যবইয়ের একটি ঘটনার-উক্তিটির যথার্থতা প্রতিপাদন কর।
উত্তর: উদ্দীপকের দ্বিতীয় অনুচ্ছেদের সাথে আমার পাঠ্যবইয়ের রাজা শশাঙ্কের মৃত্যুর পর বাংলায় যে মাৎস্যন্যায় পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তার মিল পাওয়া যায়। যেখানে জোর যার মুল্লুক তার প্রবাদের প্রতিফলন পাওয়া যায়।শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে রাজ্যে বিশৃঙ্খলতা ও অরাজকতা দেখা দেয়। ফলে জোর যার মুল্লুক তার অবস্থার সৃষ্টি হয়। সমাজের সবলরা দুর্বলদের ওপর অত্যাচার করে ও সর্বস্ব কেড়ে নেয়। একদিকে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মণের হাতে গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়। অন্যদিকে, ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনাতে একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে মাৎস্যন্যায়। এসময় সবল অধিপতিরা বাংলার ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করছিল।উদ্দীপকে মধ্যপ্রাচ্যে ইরাক শক্তিশালী রাষ্ট্র। ১৯৯১ সালে ইরাক প্রতিবেশী রাষ্ট্র কুয়েত আক্রমণ করে এবং জোরপূর্বক দখল করে নেয়। ইরাককে দমনের জন্য তার চেয়েও শক্তিশালী আমেরিকা ইরাকে। হামলা চালায়। যা ছোট মাছকে বড় মাছ গিলে খাওয়ার মতো পরিস্থিতি সৃষ্টি করে এবং সবলরা দুর্বলদের গ্রাস করে।তাই বলা যায়, জোর যার মুল্লুক তার প্রবাদের সাথে আমার পাঠ্যবইয়ের মাৎস্যন্যায়ের মিল খুঁজে পাওয়া যায়।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
"জোর যার মুল্লুক তার"-এ প্রবাদেরই সাদৃশ্য খুঁজে পাওয়া যায় উদ্দীপকের…
উদ্দীপক
Dhaka · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর