ইলিয়াস শাহী বংশের কোন শাসকের সাথে দৃশ্য-১ এর জনাব 'ক'-এর মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ইলিয়াস শাহী বংশের শাসক গিয়াসউদ্দিন আযম শাহের সাথে দৃশ-১ এর জনাব 'ক' এর মিল রয়েছে।সুলতান সিকান্দার শাহের মৃত্যুর পর তার পুত্র গিয়াসউদ্দিন 'আযম শাহ' (১৩৯৩-১৪১১ খ্রিষ্টাব্দ) উপাধি গ্রহণ করে বাংলার সিংহাসনে বসেন। ইলিয়াস শাহও সিকান্দার শাহ যুদ্ধবিগ্রহ ও স্বাধীনতা রক্ষায় নিজেদের দক্ষতার পরিচয় দিয়েছেন। কিন্তু গিয়াসউদ্দিন আযম শাহের কৃতিত্ব ছিল অন্যত্র। তিনি তার জনসেবার জন্য খ্যাতি অর্জন করেছেন। শিক্ষা ও সংস্কৃতির পৃষ্ঠপোষক হিসেবে সুলতান গিয়াসউদ্দিন আমি শাহের যথেষ্ট সুখ্যাতি ছিল। কবি-সাহিত্যিকগণকে তিনি সমাদর ও শ্রদ্ধা করতেন। তিনি কাব্যরসিক ছিলেন এবং নিজেও ফারসি ভাষায় কবিতা রচনা করতেন। পারস্যের প্রখ্যাত কবি হাফিজের সঙ্গে তার পত্রালাপ হতো। মুসলমান শিক্ষা ও সংস্কৃতির বিকাশ এবং বাংলা সাহিত্যের পৃষ্ঠপোষকতার জন্য গিয়াসউদ্দিন আযম শাহ বঙ্গের ইতিহাসে এক বিশিষ্ট স্থান অধিকার করে আছেন। তার রাজত্বকালেই প্রথম বাঙালি মুসলমান কবি নূর কুতুব-উল-আলম পান্ডুয়ায় আস্তানা গড়ে তোলেন। ফলে পাণ্ডয়া ইসলাম শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্র হিসেবে সুখ্যাতি অর্জন করেছিল। সালতান মক্কা ও মদিনাতেও মসজিদ ও মাদ্রাসা নির্মাণের জন্য অর্থ ব্যয় করতেন। কোনো কোনো ক্ষেত্রে ত্রুটিবিচ্যুতি ও ব্যর্থতা সত্ত্বেও গিয়াসউদ্দিন আযম শাহ ছিলেন বঙ্গের শ্রেষ্ঠ সুলতানদের অন্যতম এবং ইলিয়াস যাহি বংশর শেষ সুলতান। তার মৃত্যুর পর থেকেই এ বংশের পতন শুরু হয়।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
ইলিয়াস শাহী বংশের কোন শাসকের সাথে দৃশ্য-১ এর জনাব 'ক'-এর মিল রয়েছে?…
উদ্দীপক
Jessore · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর