উদ্দীপকের বর্ণনা ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের বর্ণনা ইতিহাসের মাৎস্যন্যায় ও পাল রাজত্বের উত্থানের সাথে সাদৃশ্যপূর্ণ।শশাংকের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। একদিকে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মণের হাতে গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়, অন্যদিকে ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। কেন্দ্রীয়শাসন শক্ত হাতে ধরার মতো তখন কেউ ছিল না। এ অরাজকতার সময়কালকে ধর্ম পালের 'খালিমপুর' তাম্রশাসনকে আখ্যায়িত করা হয়েছে মাৎস্যন্যায় বলে।'মাৎস্যন্যায়' হলো পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো পরিস্থিতি। অর্থাৎ জোর যার মুলুক তার এমন বিশৃঙ্খল অবস্থা। দীর্ঘ একশ বছরব্যাপী বাংলায় এ অবস্থা চলতে থাকে। এ চরম দুঃখ-দুর্দশা থেকে মুক্তি লাভের জন্য দেশের প্রবীণ নেতাদের সম্মতিতে গোপাল নামের এক ব্যক্তি রাজপদে আসীন হন এবং তিনি দেশে শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনেন। গোপালের শাসনের মাধ্যমে বাংলায় পাল বংশের উত্থান ঘটে এবং পাল রাজারা দীর্ঘদিন বাংলা শাসন করেন।উদ্দীপকের বর্ণনানুযায়ী, দীর্ঘদিন যোগ্য শাসকের অভাবে 'ক' রাজ্যে ক্ষমতালাভের লক্ষ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। ভূ-স্বামীরা তাদের মধ্যে সক্ষমতা অনুযায়ী অঞ্চল ভাগাভাগি করে ইচ্ছামতো শাসনকার্য পরিচালনা করতে থাকে। প্রায় একশ বছর যাবৎ এ রকম অরাজকতাচলাকালীন একজন দক্ষ শাসক ক্ষমতা দখল করে রাজ্যে শান্তি স্থাপন করতে সক্ষম হন। পরবর্তীতে ঐ সকল শাসকের বংশধরগণ বহু বছর রাজ্য শাসন করেন। উদ্দীপকের এসব তথ্য ইতিহাসের মাৎস্যন্যায় ও পাল রাজত্বের উত্থানের সাথে সাদৃশ্যপূর্ণ।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকের বর্ণনা ইতিহাসের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর