প্রাচীন বাংলার দীর্ঘদিনের অরাজকতার অবসানের মধ্য দিয়ে উক্ত রাজবংশের উত্থান ঘটে- বিশ্লেষণ কর।
উত্তর: প্রাচীন বাংলার দীর্ঘদিনের অরাজকতা তথা মাৎস্যন্যায়'-এর অবসানের মধ্য দিয়ে পাল রাজ বংশের উত্থান ঘটে।শশাংকের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। একদিকে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মণের হাতে গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়, অন্যদিকে ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। কেন্দ্রীয়শাসন শক্ত হাতে ধরার মতো তখন কেউ ছিল না। এ অরাজকতার সময়কালকে ধর্মপালের 'খালিমপুর' তাম্রশাসনে আখ্যায়িত করা হয়েছে মাৎস্যন্যায় বলে। পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে 'মাৎস্যন্যায়'। বাংলার সব অধিপতিরা এমন করে ছোট অঞ্চলগুলোকে গ্রাস করছিলেন। এ অরাজকতার যুগ চলে একশ বছরব্যাপী। এ চরম দুঃখ-দুর্দশা থেকে মুক্তিলাভের জন্য দেশের প্রবীণ নেতাগণ স্থির করলেন যে তারা পরস্পর বিবাদ বিসংবাদ ভুলে একজনকে রাজপদে নির্বাচিত করবেন এবং সকলেই স্বেচ্ছায় তার প্রভুত্ব স্বীকার করবেন। দেশের জনসাধারণও এ মত সানন্দে গ্রহণ করবে। এর ফলে গোপাল রাজপদে নির্বাচিত হন। গোপালের নেতৃত্বে জনপদে শান্তি নেমে আসে। উল্লিখিত আলোচনা উদ্দীপকের ঘনশ্যাম বাবুর নেতা নির্বাচিত হওয়ার ঘটনারই অনুরূপ।সুতরাং বলা যায়, বাংলার দীর্ঘদিনের অরাজকতা তথা মাৎস্যন্যায়ের অবসানের মধ্য দিয়েই পাল বংশের শাসনের সূচনা হয়েছিল।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
প্রাচীন বাংলার দীর্ঘদিনের অরাজকতার অবসানের মধ্য দিয়ে উক্ত রাজবংশের …
Sylhet · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর