উদ্দীপকটি বাংলার কোন পাল রাজাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকটি পাল রাজা ধর্মপালকে স্মরণ করিয়ে দেয়। পাল বংশের শ্রেষ্ঠ রাজা ধর্মপাল পিতা গোপালের মতো বৌদ্ধধর্মের অনুসারী ছিলেন। পাল রাজাদের মধ্যে তিনিই সর্বোচ্চ সার্বভৌম উপাধি পরমেশ্বর, পরমভট্টারক মহারাজাধিরাজ উপাধি ধারণ করেছিলেন।ধর্মপাল তার শাসনামলে বেশ কিছু বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ও বিহার নির্মাণ করেছিলেন যার মধ্যে উল্লেখযোগ্য হলো সোমপুর বিহার। নওগাঁ জেলার পাহাড়পুর নামক স্থানে তিনি এ বিশাল বিহার প্রতিষ্ঠা করেন। এ স্থাপত্য কর্মটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্বসভ্যতার নিদর্শন (ওয়ার্ল্ড হ্যারিটেজ) হিসেবে স্বীকৃতি পেয়েছে। এ বিহারের ন্যায় বিশাল বিহার ভারতবর্ষের আর কোথাও এখন পর্যন্ত আবিষ্কৃত হয়নি।পরিশেষে বলা যায়, ধর্মপালের শাসনামলে নির্মিত সোমপুর বিহার তার শাসনামলের এক বিশেষ কৃতিত্বের স্বাক্ষর বহন করছে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকটি বাংলার কোন পাল রাজাকে স্মরণ করিয়ে দেয়? ব্যাখ্যা কর।
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর