উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ঘটনাটি বর্ণনা কর।
উত্তর: উদ্দীপকটি আমার পাঠ্যবইয়ে আলোচিত মাৎস্যন্যায় এবং মাৎস্যন্যায় পরবর্তী গোপালের ক্ষমতারোহণের ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ।শশাংকের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। একদিকে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মণের হাতে গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়, অন্যদিকে ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। কেন্দ্রীয়শাসন শক্ত হাতে ধরার মতো তখন কেউ ছিল না। এ অরাজকতার সময়কালকে ধর্ম পালের 'খালিমপুর' তাম্রশাসনকে আখ্যায়িত করা হয়েছে মাৎস্যন্যায় বলে।উদ্দীপকে বলা হয়েছে, 'ক' অঞ্চলের শাসকের মৃত্যুর পর প্রচণ্ড অরাজকতা দেখা দেয়। এতে আশেপাশের অঞ্চলের প্রভাবশালী শাসকবর্গ প্রতিবেশী দুর্বল অঞ্চলগুলো দখল করে নেয়। উদ্দীপকের এ ঘটনার সাথে পাঠ্যবইয়ের মাৎস্যন্যায়ের সাদৃশ্য রয়েছে। পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খল পরিস্থিতিকে বলে 'মাৎস্যন্যায়'। বাংলার সব অধিপতিরা এমন করে ছোট অঞ্চলগুলোকে গ্রাস করছিলেন। এ অরাজকতার যুগ চলে একশ বছরব্যাপী।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকটি তোমার পাঠ্যবইয়ের কোন ঘটনার সাথে সাদৃশ্যপূর্ণ? ঘটনাটি বর্ণ…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর