উক্ত শাসকের পুত্র রাজ্য বিস্তারের পাশাপাশি ধর্মের প্রসারেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল-বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত শাসকের পুত্র তথা ধর্মপালের পুত্র বলতে এখানে রাজা দেবপালকে বোঝানো হয়েছে। দেবপাল রাজ্যবিস্তারের পাশাপাশি ধর্মের প্রসারে ভূমিকা রাখেন।উদ্দীপকের শাসকের অনুরূপ আমরা পাঠ্যপুস্তকেও একজন শাসক পাই যিনি তার পিতার মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করেন। পিতার মতো তিনিও রাজ্যসীমা বিস্তার করেন এবং তিনিও ধর্মের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। তিনিও বিদ্যা ও বিদ্যানের প্রতি অতিশয় শ্রদ্ধাশীল ছিলেন। তিনি হলেন ধর্মপালের পুত্র দেবপাল। ধর্মপালের মৃত্যুর পর দেবপাল ৮২১ খ্রিষ্টাব্দে সিংহাসনে বসেন। তিনি পিতার যোগ্য উত্তরসূরি ছিলেন। দেবপাল উত্তর ভারতে প্রতিহার ও রাষ্ট্রকূট রাজাদের বিরুদ্ধে সফল অভিযান পরিচালনা করেছিলেন। উত্তর ভারতের বিশাল অঞ্চল তার অধিকারে এসেছিল। উড়িষ্যা ও কামরূপের উপরও তিনি আধিপত্য বিস্তারে সক্ষম হয়েছিলেন। দেবপাল বৌদ্ধধর্মের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। মগধের বৌদ্ধ মঠগুলোর তিনিই সংস্কার সাধন করেন। তিনি নালন্দায় কয়েকটি মঠ ও বুদ্ধগয়ায় এক বিরাট মন্দির নির্মাণ করেছিলেন। মুঙ্গেরে তিনি নতুন রাজধানী স্থাপন করেন। জাভা, সুমাত্রা ও মালয়ের শৈলেন্দ্র বংশের মহারাজ বালপুত্রদেবকে নালন্দায় একটি মঠ প্রতিষ্ঠার অনুমতি প্রদান করা হয়েছিল। শুধু তাই নয় এ মঠের ব্যয় নির্বাহের জন্য পাঁচটি গ্রামও প্রদান করা হয়।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উক্ত শাসকের পুত্র রাজ্য বিস্তারের পাশাপাশি ধর্মের প্রসারেও গুরুত্বপ…
Barisal · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর