শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে শান্তিপুরের বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশের সাথে প্রাচীন বাংলার কোন অবস্থার মিল লক্ষ করা যায়? ব্যাখ্যা কর।

উত্তর: উদ্দীপকে শান্তিপুরের বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশের সাথে প্রাচীন বাংলার শশাঙ্কের মৃত্যুর পরবর্তী মাৎস্যন্যায় অবস্থার মিল লক্ষ করা যায়। সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাঙ্ক একটি বিশিষ্ট নাম। প্রাচীন বাংলার ইতিহাসে তিনিই প্রথম সার্বভৌম শাসক। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। একদিকে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মণের হাতে গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়। অন্যদিকে, ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিল না। এ অরাজকতার সময়কালকে ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে মাৎস্যন্যায় বলে আখ্যায়িত করা হয়েছে। সাধারণত পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খলা পরিস্থিতিকে মাৎস্যন্যায় বলে। বাংলার সবল অধিপতিরা এমন করে ছোট অঞ্চলগুলো গ্রাস করেছিল। এই অরাজকতার যুগ চলে একশ বছরব্যাপী। অষ্টম শতকের মাঝামাঝি সময়ে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল ক্ষমতায় আসার মধ্য দিয়ে মাৎস্যন্যায় যুগের সমাপ্তি হয়। উদ্দীপকের শান্তিপুরের পঞ্চায়েত প্রধান জুয়েলের মৃত্যুর পর গ্রামের প্রধান হওয়া নিয়ে অশান্তি দেখা দেয়। সবাই ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয় এবং বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়, যা রাজা শশাঙ্কের মৃত্যুর পর সৃষ্টি হওয়া মাৎস্যন্যায় পরিস্থিতিকে নির্দেশ করে।

SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক

SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল

উদ্দীপকে শান্তিপুরের বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশের সাথে প্রাচীন বাংলার কো…

উদ্দীপক

ছায়াঢাকা সবুজ গ্রাম শান্তিপুর। সেখানকার প্রভাবশালী পঞ্চায়েত প্রধান ছিল জুয়েল। তার মৃত্যুর পর পরবর্তী পঞ্চায়েতপ্রধান নির্বাচন নিয়ে এক মহাসংকট দেখা যায়। গ্রামের অনেকেই ঐ পদ পাওয়ার জন্য দ্বন্দ্বে লিপ্ত হয়। কেউ কাউকে মেনে নিতে প্রস্তুত ছিল না। নিজেদের মধ্যে মারামারি করে অনেক নেতাই মারা যান। এভাবে অনেকদিন পঞ্চায়েত প্রধান ছাড়াই বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশে গ্রাম চলতে থাকে। গ্রামের সাধারণ মানুষ এ বিশৃঙ্খলতা থেকে মুক্তির জন্য জাহাঙ্গীরকে সম্মিলিতভাবে পঞ্চায়েত প্রধান নির্বাচন করেন এবং শান্তিপুরে স্বস্তি ফিরে আসে। তিনি শান্তিপুরের সীমানা বৃদ্ধি করেন এবং দীর্ঘদিন পঞ্চায়েতপ্রধান থাকেন।

Dinajpur · 2024

উত্তর

গঙ্গা নদীর যে দুটি স্রোত এখন ভাগীরথী ও পদ্মা বলে পরিচিত এ উভয়ের মধ্যবর্তী অঞ্চলেই গঙ্গারিডই জাতির বসবাস ছিল।

উত্তর

দেবপাল বৌদ্ধধর্মের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন। মগদের বৌদ্ধমঠগুলোর তিনিই সংস্কার সাধন করেন। তিনি নালন্দার কয়েকটি মঠ এবং বুদ্ধগয়ায় একটি বিরাট মন্দির নির্মাণ করেছিলেন। মুঙ্গেরে তিনি নতুন রাজধানী স্থাপন করেন। জাভা, সুমাত্রা ও মালয়ের শৈলেন্দ্র বংশের মহারাজ বালপুত্রদেবকে নালন্দার একটি মঠ প্রতিষ্ঠার অনুমতি দান করেছিলেন। শুধু তাই নয়, এ মঠের ব্যয় নির্বাহের জন্য দেবপাল পাঁচটি গ্রামও প্রদান করেছিলেন। এ ঘটনা থেকে জানা যায়, দেবপালের সময়ে হারিয়ে যাওয়া বৌদ্ধধর্ম সজীব হয়ে ওঠে।

উত্তর

উদ্দীপকে শান্তিপুরের বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশের সাথে প্রাচীন বাংলার শশাঙ্কের মৃত্যুর পরবর্তী মাৎস্যন্যায় অবস্থার মিল লক্ষ করা যায়। সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাঙ্ক একটি বিশিষ্ট নাম। প্রাচীন বাংলার ইতিহাসে তিনিই প্রথম সার্বভৌম শাসক। শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিল না। ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। একদিকে হর্ষবর্ধন ও ভাস্কর বর্মণের হাতে গৌড় রাজ্য ছিন্নভিন্ন হয়ে যায়। অন্যদিকে, ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে ওঠে। কেন্দ্রীয় শাসন শক্ত হাতে ধরার মতো কেউ ছিল না। এ অরাজকতার সময়কালকে ধর্মপালের খালিমপুর তাম্রশাসনে মাৎস্যন্যায় বলে আখ্যায়িত করা হয়েছে। সাধারণত পুকুরে বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো বিশৃঙ্খলা পরিস্থিতিকে মাৎস্যন্যায় বলে। বাংলার সবল অধিপতিরা এমন করে ছোট অঞ্চলগুলো গ্রাস করেছিল। এই অরাজকতার যুগ চলে একশ বছরব্যাপী। অষ্টম শতকের মাঝামাঝি সময়ে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল ক্ষমতায় আসার মধ্য দিয়ে মাৎস্যন্যায় যুগের সমাপ্তি হয়। উদ্দীপকের শান্তিপুরের পঞ্চায়েত প্রধান জুয়েলের মৃত্যুর পর গ্রামের প্রধান হওয়া নিয়ে অশান্তি দেখা দেয়। সবাই ক্ষমতার দ্বন্দ্বে লিপ্ত হয় এবং বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হয়, যা রাজা শশাঙ্কের মৃত্যুর পর সৃষ্টি হওয়া মাৎস্যন্যায় পরিস্থিতিকে নির্দেশ করে।

উত্তর

পঞ্চায়েত প্রধান জাহাঙ্গীরের সাথে পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সাদৃশ্য রয়েছে। তাই পঞ্চায়েত প্রধান জাহাঙ্গীর পাল বংশের প্রতিষ্ঠাতারই প্রতিচ্ছবি।শশাঙ্কের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। বাংলার সবল অধিপতিরা ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করেছিল। এ পরিস্থিতিকে মাৎস্যন্যায় বলে। অষ্টম শতকের মাঝামাঝি এ অরাজকতার অবসান ঘটে পাল রাজত্বের উত্থানের মধ্য দিয়ে। পাল বংশের প্রতিষ্ঠাতা ছিলেন গোপাল। গোপালের পূর্ব জীবন সম্পর্কে বিশেষ কিছু জানা যায় না। গোপালের পিতার নাম ছিল বপ্যট। তাদের নামের আগে কোনো রাজকীয় উপাধি দেখা যায়নি। গোপালের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে বাংলায় পাল রাজত্বের শুরু হয়। পাল বংশের রাজাগণ একটানা চারশ বছর এ দেশ শাসন করেন। গোপাল বাংলার উত্তর ও পূর্ব অংশের প্রায় সমগ্র অঞ্চলই রাজ্যভুক্ত করেন। অনেকের মতে, গোপাল ২৭ বছর শাসন করেছিল। কিন্তু আধুনিক গবেষকগণ মনে করেন, তিনি ৭৫০ থেকে ৭৮১ খ্রিষ্টাব্দ পর্যন্ত দেশ শাসন করেন।অতএব বলা যায়, উদ্দীপকের পঞ্চায়েত প্রধান জাহাঙ্গীর গোপালের সময়কাল নির্দেশ করে।
SSCবাংলাদেশের ইতিহাস
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তাদের মধ্যে একজন তারামন বিবি, অন্যজন-

Dinajpur · 2019

  • সিতারা বেগম
  • প্রীতিলতা
  • কল্পনা দত্ত
  • নাদিয়া চৌধুরী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত আন্দোলন বাঙালিদের- i. জাতীয়তাবোধে উজ্জীবিত করেছিল ii. বিদেশী শত্রুর হাত থেকে রক্ষা করেছিল iii. অধিকার সম্পর্কে সচেতন করেছিল নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2019

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার সাথে খুব ভোরে ঘুম থেকে উঠে খালি পায়ে ফুল হাতে প্রভাতফেরিতে যায় বাংলার বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে। Q. উক্ত অনুচ্ছেদটি কোন আন্দোলনের শহিদদের কথা স্মরণ করিয়ে দেয়?

Dinajpur · 2019

  • ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন
  • ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান
  • ১৯৫২ সালের ভাষা আন্দোলন
  • ১৯৭১ সালের স্বাধীনতা আন্দোলন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?

Dinajpur · 2019

  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • তাজউদ্দিন আহমদ
  • এ.এইচ.এম. কামরুজ্জামান
  • এম. মনসুর আলী

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?

Dinajpur · 2019

  • নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছিল বলে
  • ২১ দফা দাবি প্রভাব ফেলার কারণে
  • যুক্তফ্রন্ট বিপুল ভোটে বিজয়ী হওয়ার কারণে
  • শোষণের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছিল বলে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.দ্বৈত শাসনের ফলে-

Dinajpur · 2019

  • নবাবের ক্ষমতা বৃদ্ধি পেয়েছিল
  • সামাজিক উন্নয়ন হয়েছিল
  • দেশের অর্থনীতি ভেঙ্গে পড়েছিল
  • প্রশাসনিক ক্ষেত্রে উন্নতি হয়েছিল

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?

Dinajpur · 2019

  • নওয়াব আবদুল লতিফ
  • হাজি শরিয়তউল্লাহ
  • ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর
  • হাজি মুহাম্মদ মহসিন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?

Dinajpur · 2019

  • আলী নগরের সন্ধির পর
  • সিরাজউদ্দৌলার পতনের পর
  • দেওয়ানি লাভের পর
  • মীর কাশিমের পরাজয়ের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি' সংগীতটি রচনা করেন?

Dinajpur · 2019

  • ১৮৫৭ সালের সংগ্রামের পর
  • বঙ্গভঙ্গের পর
  • বাংলা চুক্তির পর
  • লাহোর প্রস্তাবের পর

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.মুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবে স্বীকৃত হয়েছে?

Dinajpur · 2019

  • ষাট গম্বুজ মসজিদ
  • কদম রসুল
  • বড় সোনা মসজিদ
  • আদিনা মসজিদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ সড়ক আইনের ধারাগুলো ব্যানারে লিখে এলাকার বিভিন্ন জায়গায় ঝুলিয়ে দিলেন, যাতে জনগণ এই আইন মেনে চলতে পারে। Q. কোন সভ্যতার শিক্ষা নিয়ে চেয়ারম্যান সাহেব আইনের ধারাগুলো ঝুলিয়ে রেখেছিলেন?

Dinajpur · 2019

  • মিশরীয়
  • সিন্ধু
  • গ্রিক
  • রোমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

Dinajpur · 2019

  • বৈদিক
  • অপভ্রংশ
  • সংস্কৃত
  • প্রাকৃত

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

মুক্তিযুদ্ধে বীরত্বের স্বীকৃতিস্বরূপ দুইজন নারী 'বীর প্রতীক' খেতাব অর্জন করেন। তনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার নিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: অনিকের বয়স পাঁচ বছর। সে তার বাবার মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?১৯৫৪ সালের নির্বাচনকে 'এক ব্যালট বিপ্লব' বলা হয়েছিল কেন?দ্বৈত শাসনের ফলে-'মোহামেডান লিটারারি সোসাইটি' কে প্রতিষ্ঠা করেন?কখন ইংরেজরা বাংলার সত্যিকার শাসকরূপেস আত্মপ্রকাশ করে?কোন ঘটনার পরিপ্রেক্ষিতে রবীন্দ্রনাথ ঠাকুর 'আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসিমুঘল আমলের কোন স্থাপত্যটি জাতিসংঘের ইউনেস্কো কর্তৃক বিশ্ব সভ্যতার নিদর্শন হিসেবেনিচের অনুচ্ছেদটি পড় এবং প্রশ্নের উত্তর দাও: রূপগঞ্জ উপজেলার চেয়ারম্যান নিরাপদ বাংলা ভাষার জন্ম হয় কোন ভাষা থেকে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।