উক্ত শাসকের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়- বিশ্লেষণ করো।
উত্তর: উক্ত শাসক তথা শশাংকের মৃত্যুর পর ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়। যা ইতিহাসে মাৎস্যন্যায় হিসেবে পরিচিত।শশাংকের মৃত্যুর পর দীর্ঘদিন বাংলায় কোনো যোগ্য শাসক ছিলেন না।ফলে রাজ্যে বিশৃঙ্খলা ও অরাজকতা দেখা দেয়। উত্তর ভারতের সম্রাট হর্ষবর্ধন ও কামরূপের রাজা ভাস্করবর্মণের হাতে গৌড় রাজ্য ছিন্ন-ভিন্ন হয়ে গিয়েছিল। অন্যদিকে, ভূস্বামীরা প্রত্যেকেই বাংলার রাজা হওয়ার কল্পনায় একে অন্যের সাথে সংঘাতে মেতে উঠেছিল। এসময় বাংলার সকল অধিপতিরা ছোট ছোট অঞ্চলগুলোকে গ্রাস করছিল। কারণ শক্ত হাতে কেন্দ্রীয় শাসন পরিচালনার মতো কেউ ছিল না। অরাজকতার এ সময়কালকেই পাল তাম্রশাসনে 'মাৎস্যন্যায়' বলে আখ্যায়িত করা হয়েছে। 'মাৎস্যন্যায়' হলো পুকুরের বড় মাছ ছোট মাছকে ধরে গিলে ফেলার মতো পরিস্থিতি। অর্থাৎ জোর যার মুলুক তার এমন বিশৃঙ্খল অবস্থা। দীর্ঘ একশ বছরব্যাপী বাংলায় এ অবস্থা চলতে থাকে।পরিশেষে বলা যায়, শশাংকের মৃত্যুর পর যোগ্য নেতৃত্বের সংকট এবং ক্ষমতা দখলের সংঘাতের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয় তা নিঃসন্দেহে ইতিহাসে এক অন্ধকার যুগ ছিল। জনসাধারণ সকল বিবাদ ভুলে গোপাল নামের এক ব্যক্তিকে রাজপদে নির্বাচিত করলে ইতিহাসের এ অন্ধকার যুগের অবসান ঘটে।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উক্ত শাসকের মৃত্যুর পর বাংলার ইতিহাসে এক অন্ধকার যুগের সূচনা হয়- বি…
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর