"উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে সাদৃশ্যপূর্ণ শাসকের বংশধরগণই প্রাচীন বাংলার দীর্ঘতম রাজবংশের প্রতিনিধিত্ব করে”- পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: "উদ্দীপকের উল্লিখিত শাসকের সাথে সাদৃশ্যপূর্ণ শাসক তথা গোপালের বংশধরগণই প্রাচীন বাংলার দীর্ঘতম রাজবংশের প্রতিনিধিত্ব করে"- মন্তব্যটি যথার্থ।পাল বংশের প্রতিষ্ঠাতা গোপালের সিংহাসনে আরোহণের মধ্য দিয়ে বাংলার উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে পাল রাজত্বের শুরু হয়। পাল বংশের রাজাগণ একটানা চারশ' বছর শাসন করেন। পৃথিবীর ইতিহাসে এতো দীর্ঘ সময় কোনো রাজবংশের রাজ্য শাসনের নজির বিরল। গোপাল বাংলার উত্তর এবং পশ্চিম অংশের প্রায় সমগ্র অংশই তার রাজ্যভুক্ত করেন। ইতিহাস গবেষকগণের অনেকেই মনে করেন, গোপাল ৭৫০ থেকে ৭৮১ খ্রিষ্টাব্দ পর্যন্ত রাজ্য শাসন করেন।গোপালের মৃত্যুর পর ধর্মপাল (৭৮১-৮২১ খ্রিষ্টাব্দ) সিংহাসনে বসেন। পাল রাজাদের মধ্যে তিনিই ছিলেন শ্রেষ্ঠ। তার রাজ্য বিহার পর্যন্ত সম্প্রসারিত ছিল। ধর্মপালের মৃত্যুর পর তার পুত্র দেবপাল সিংহাসনে বসেন। পিতার মতো তিনিও রাজ্যসীমা বিস্তার করেন। দেবপালের পুত্র প্রথম বিগ্রহপাল থেকে দ্বিতীয় বিগ্রহপালের রাজত্বকাল ৮৬১ হতে ৯৮৯ খ্রিষ্টাব্দ পর্যন্ত। এ সময়ে পাল সাম্রাজ্যের ক্রমাবনতি ঘটলে দ্বিতীয় বিগ্রহপালের পুত্র প্রথম মহীপাল পাল সাম্রাজ্যের গৌরব ফিরিয়ে আনতে সমর্থ হন। দ্বিতীয় মহীপালের সময়ে পাল সাম্রাজ্য কৈবর্ত্য বিদ্রোহের সম্মুখীন হয়। তবে পাল রাজা রামপাল কৈবর্তদের দমন করে পালদের গৌরব টিকিয়ে রাখতে সমর্থ হয়েছিলেন। অবশেষে বারো শতকের দ্বিতীয় ভাগে বিজয় দেন মদনপালের হাত থেকে পাল সাম্রাজ্যের অবসান ঘটিয়ে বাংলায় সেন বংশের শাসন প্রতিষ্ঠা করেন।আলোচনা শেষে বলা যায়, পাল রাজবংশের শাসকগণ অষ্টম শতকের মাঝামাঝি থেকে দ্বাদশ শতকের মাঝামাঝি পর্যন্ত প্রায় চারশ' বছর বাংলায় শাসন অব্যহত রাখেন। প্রাচীন বাংলার ইতিহাসে আর কোনো রাজবংশই এত দীর্ঘ সময় রাজত্ব করতে পারেনি। তাই প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
"উদ্দীপকে উল্লিখিত শাসকের সাথে সাদৃশ্যপূর্ণ শাসকের বংশধরগণই প্রাচীন…
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর