উদ্দীপকে '?' চিহ্নিত স্থান প্রাচীন বাংলার কোন শাসকের সাথে সঙ্গতিপূর্ণ? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে '?' চিহ্নিত স্থান প্রাচীন বাংলায় স্বাধীন গৌড় রাজ্যের প্রতিষ্ঠাতা শশাংকের সাথে সঙ্গতিপূর্ণ।সামন্তরাজা শশাংক ৫৯৪ খ্রিষ্টাব্দের গোড়ার দিকে গৌড় অঞ্চলের ক্ষমতা দখল করে স্বাধীন গৌড় রাজ্য প্রতিষ্ঠা করেন। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ। তিনি গৌড়ে তার অধিকার স্থাপন করে প্রতিবেশী অঞ্চলে রাজ্যবিস্তার শুরু করেন। তিনি দণ্ডভুক্তি রাজ্য, উড়িষ্যার উৎকল ও কঙ্গোদ রাজ্য ও বিহারের মগধ রাজ্য জয় করেন। পশ্চিমে তার রাজ্য বারাণসী পর্যন্ত বিস্তৃত ছিল। কামরূপের রাজা শশাংকের হাতে পরাজিত হন। এরপর তিনি পশ্চিম সীমান্তের দিকে মনোযোগ দেন। উত্তর ভারতে এ সময় দুজন শক্তিশালী রাজা ছিলেন। পশ্চিম দিক থেকে কনৌজের মৌখরি শক্তি বাংলা অধিকারের জন্য বারবার চেষ্টা করছিল তদুপরি সমসাময়িক সময়ে থানেশ্বরের রাজা প্রভাবকরবর্ধনের কন্যা রাজ্যশ্রীর সঙ্গে কনৌজের মৌখরি রাজা গ্রহবর্মণের বিয়ে হলে কনৌজ থানেশ্বর জোট গড়ে ওঠে। এ জোটের ফলে বাংলার নিরাপত্তা বিঘ্নিত হয়। পাল্টা ব্যবস্থা হিসেবে শশাংকও কূটনৈতিক সূত্রে মালবরাজ দেবগুপ্তের সাথে বন্ধুত্ব স্থাপন করে স্বীয় শক্তি বৃদ্ধি করেন। শশাংক শৈবধর্মের উপাসক ছিলেন। চীনা পরিব্রাজক হিউয়েন সাং তাকে অন্য ধর্মের প্রতি বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন।সর্বোপরি বলা যায়, সপ্তম শতকে বাংলার ইতিহাসে শশাংক একটি বিশিষ্ট নাম। প্রাচীন বাংলার ইতিহাসে তিনিই প্রথম সার্বভৌম শাসক ছিলেন। সুতরাং এটি স্পষ্ট যে, উদ্দীপকের '?' চিহ্নিত স্থানটি গৌড়রাজ শশাংকের সাথে সঙ্গতিপূর্ণ।
SSC বাংলাদেশের ইতিহাস CQ — Prosthuti প্রশ্নব্যাংক
SSC · বাংলাদেশের ইতিহাস · সৃজনশীল
উদ্দীপকে '?' চিহ্নিত স্থান প্রাচীন বাংলার কোন শাসকের সাথে সঙ্গতিপূর…
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর